কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ০৬:৫৬ পিএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ০৭:০৮ পিএম
অনলাইন সংস্করণ

‘পিটার হাস কোথায় জানি, প্রকাশ করা যাবে না’

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ছবি : সংগৃহীত
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ছবি : সংগৃহীত

ঢাকা ছেড়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। আজ বৃহস্পতিবার স্ত্রীকে সঙ্গে নিয়ে ঢাকা ছাড়েন তিনি। তবে কোথায় গেছেন তা নিয়ে উঠে নানা গুঞ্জন।শোনা যায় তিনি ওয়াশিংটন গেছেন। যদিও পরে জানা যায় শ্রীলংকার রাজধানী কলম্বো গেছেন মার্কিন এই রাষ্ট্রদূত।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, পিটার হাস কোথায় গেছেন, সেটা অবগত সরকার। তবে কোথায় গেছেন, সেটা প্রকাশ করা হবে না।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে সংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সেহেলী সাবরিন বলেন, বাংলাদেশে অবস্থানরত বিদেশি রাষ্ট্রদূতরা কোনো স্টেশন ত্যাগ করলে জানিয়ে যান। কূটনৈতিক পত্রের মাধ্যমে আমাদের জানান। আবার আমাদের রাষ্ট্রদূতরাও যখন স্টেশন ত্যাগ করেন, হোস্ট কান্ট্রিকে জানিয়ে যান।

জানা গেছে, পিটার হাস বেলা ১১টায় ঢাকা ত্যাগ করার কথা থাকলেও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর ১২টা থেকে ১টার মধ্যে একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন। তবে কী কারণে তিনি ঢাকা ত্যাগ করছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

সম্প্রতি বাংলাদেশের নির্বাচন ঘিরে বেশ তৎপর দেখা গিয়েছিল পিটার হাসকে। তারই পরিপ্রেক্ষিতে দেশের বৃহৎ তিন রাজনৈতিক দলকে সংলাপের জন্য যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর চিঠি দেয় পিটার হাস। বৃহৎ তিন রাজনৈতিক দল হলো- ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি।

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক সোমবার বিকেলে এ চিঠি পাওয়ার কথা জানান। ওইদিন বিএনপিও চিঠি পাওয়ার কথা জানায়।

সবশেষ গতকাল বুধবার (১৫ নভেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার আগ মুহূর্তে রাজনৈতিক দলগুলোর প্রতি শর্তহীন সংলাপের আহ্বান জানিয়ে দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর চিঠি ওবায়দুল কাদেরের কাছে পৌঁছিয়ে দেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X