কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ০১:১১ পিএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ০২:০২ পিএম
অনলাইন সংস্করণ

৭ গাড়িতে আগুন

বাহন পরিবহনের একটি বাসে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা। ছবি: ফায়ার সার্ভিস
বাহন পরিবহনের একটি বাসে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা। ছবি: ফায়ার সার্ভিস

বিএনপি-জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকে চলছে ১১তম দফার অবরোধ কর্মসূচি। এদিকে গত ২৪ ঘণ্টায় ৮টি যানবাহনে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১১ ডিসেম্বর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত এ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান শিকদার এ তথ্য জানান।

তিনি বলেন, আগুনে গত ২৪ ঘণ্টায় ৭টি বাস ও ১টি পরিত্যক্ত প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যেকটি অগ্নিকাণ্ডে দুটি করে ইউনিট পাঠানো হলেও ফায়ার সার্ভিসের কাজ করতে হয়েছে শুধু ৪টি অগ্নিকাণ্ডে।

সর্বশেষ রাজধানীর হানিফ ফ্লাইওভারের নিচে সময় পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর আগে সকালে গুলিস্তানে বাহন পরিবহনের একটি বাসে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর থেকে ১২ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্তদের কর্তৃক মোট ২৭৪টি অগ্নিসংযোগের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এতে ২৭০টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। অগ্নিসংযোগকৃত যানবাহনের মধ্যে রয়েছে- ১৬৮টি বাস, ৪৪টি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ৮টি মোটরসাইকেল ও ২৭টি অন্যান্য গাড়ি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X