কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩, ০৫:৪৫ পিএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ

৫শ পরিবারকে শীতবস্ত্র দিল লায়ন্স ক্লাব অব সিরাজগঞ্জ যমুনা

লায়ন্স ক্লাব অব সিরাজগঞ্জ যমুনার আয়োজনে কাজিপুরে যমুনা নদীর ভাঙনকবলিত হতদরিদ্র ৫০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। ছবি : কালবেলা
লায়ন্স ক্লাব অব সিরাজগঞ্জ যমুনার আয়োজনে কাজিপুরে যমুনা নদীর ভাঙনকবলিত হতদরিদ্র ৫০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। ছবি : কালবেলা

শীতে কাঁপছে রাজধানীসহ সারা দেশ। তবে অন্যান্য জেলার তুলনায় উত্তরবঙ্গে শীতের প্রকোপ বেশি। এই অবস্থায় ৫০০ দরিদ্র পরিবারকে শীতবস্ত্র দিয়ে সহযোগিতা করেছে লায়ন্স ক্লাব অব সিরাজগঞ্জ যমুনা।

শুক্রবার (২২ ডিসেম্বর) লায়ন্স ক্লাব অব সিরাজগঞ্জ যমুনার আয়োজনে কাজিপুরে যমুনা নদীর ভাঙনকবলিত হতদরিদ্র ৫০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। কর্মসূচি উদ্বোধন করেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য লায়ন প্রকৌশলী তানভির শাকিল জয়। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব সিরাজগঞ্জের সভাপতি লায়ন মো. শাহিন আকতার। তিনি বলেন, আমরা তিন বছর যাবত সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় সহযোগিতা দিয়ে আসছি। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ৩১৫ এ ২ জেলার জেলা গভর্নর লায়ন বিচারপতি বশির উল্লাহর এ বছরের কল ছিল ‘জাস্টিন ফর অল’। তারই অংশ হিসেবে আজকের এই আয়োজন।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান মো. খলিলুর রহমান সিরাজী, কাজিপুর পৌর মেয়র আবদুল হান্নান তালুকদার প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করেন লায়ন্স ক্লাব অব সিরাজগঞ্জ যমুনার সাবেক সভাপতি লায়ন মো. মাসউদ করিম, সভা পরিচালনা করেন ক্লাবের লায়ন মো. তারেক।

এছাড়া ক্লাবের পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি লায়ন মো. হাসানুর রহমান, লায়ন প্রকৌশলী মোশাররফ হোসেন, লায়ন মো. মনিরুজ্জামান, লায়ন মো. বুলবুল ইসলাম, লায়ন্স মো. জাহিদুল ইসলাম, লায়ন জিন্নাহ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

১০

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

১১

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

১২

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

১৩

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

১৪

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১৬

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১৭

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৮

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১৯

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

২০
X