কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩, ০৮:৩২ এএম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ১০:১১ এএম
অনলাইন সংস্করণ

আজ বরিশাল যাচ্ছেন শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে অংশ নিতে বরিশাল যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুর ৩টায় জেলার বঙ্গবন্ধু উদ্যানে দলীয় জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

দীর্ঘ পাঁচ বছর পর বরিশাল যাচ্ছেন শেখ হাসিনা। এর আগে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বরিশাল সফরকালে এ বঙ্গবন্ধু উদ্যানেই এক জনসভায় ভাষণ দিয়েছিলেন তিনি।

জেলা আওয়ামী লীগ সভাপতি ও বরিশাল-১ আসনের এমপি আবুল হাসনাত আবদুল্লাহর সভাপতিত্বে জনসভায় বিশাল জনসমাগমের লক্ষে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন দলের নেতারা।

শেখ হাসিনাকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন বরিশাল জেলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ। স্থানীয় নেতারা জানান, দলের সভাপতি তার বক্তব্যে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেবেন। জনসভাটি জনসমুদ্রে পরিণত হবে এবং এটি বরিশালের ইতিহাসে বৃহত্তম সমাবেশ হবে বলে আশা প্রকাশ করেন তারা।

অনুষ্ঠানস্থলে বিশাল আকারের মঞ্চ নির্মাণসহ সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এক সপ্তাহ আগে থেকেই বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বাহিনী নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি চালিয়ে যাচ্ছে।

বরিশালের জনসভা শেষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওয়ানা হবেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা।। এরপর আগামীকাল শনিবার সন্ধ্যায় তিনি ঢাকায় ফিরবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১০

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১১

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১২

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

১৩

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

১৪

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

১৫

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১৬

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১৭

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১৮

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১৯

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

২০
X