কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৫৭ পিএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনাকে রোমানিয়া ও বুলগেরিয়া প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি

নবগঠিত বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী পদে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন রোমানিয়ার প্রধানমন্ত্রী ইয়োন মার্সেল চলাকু এবং বুলগেরিয়ার প্রধানমন্ত্রী নিকোলাই ডেনকভ। বর্তমান বাংলাদেশ সরকারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও উষ্ণ সম্পর্ক বজায় রাখতে দেশ দুটির প্রধানমন্ত্রী পৃথক কূটনৈতিক পত্রের মধ্য দিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) দেশ দুটি থেকে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছে বলে রোমানিয়ায় বাংলাদেশ দূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গত ২২ জানুয়ারি পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদকে অভিনন্দন জানান বুলগেরিয়ার উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মিস মারিয়া গ্যাব্রিয়েল।

অভিনন্দন বার্তার বিষয়ে দূতাবাসের দ্বিতীয় সচিব (রাজনৈতিক) ও দূতালয় প্রধান শেখ কৌশিক ইকবাল কালবেলাকে জানান, পূর্ব ইউরোপের দেশ রোমানিয়া ও বুলগেরিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কূটনৈতিক পত্রের মাধ্যমে অভিনন্দন জানিয়েছে। রোমানিয়া দূতাবাসের আওতাধীন অন্য দেশ মলদোভা ও উত্তর মেসিডোনিয়ার সাথে বাংলাদেশের চমৎকার সম্পর্ক স্থাপিত হয়েছে। তবে দেশগুলোতে অন্তর্বর্তীকালীন সরকার বিদ্যমান থাকায় তারা আনুষ্ঠানিকভাবে নবগঠিত বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানাতে পারেনি। বাংলাদেশ এখন পূর্ব ইউরোপের দেশগুলোতে ব্যাপকভাবে পরিচিত হচ্ছে বলে তিনি জানান।

অভিনন্দন বার্তায় রোমানিয়ার প্রধানমন্ত্রী ইয়োন মার্সেল চলাকু বলেন, সর্বোচ্চ সমর্থনের মাধ্যমে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় রোমানিয়ার পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। বাংলাদেশের সঙ্গে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে কাজ চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বুলগেরিয়ার প্রধানমন্ত্রী নিকোলাই ডেনকভও শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বলেন, ভবিষ্যতেও বাংলাদেশের সঙ্গে বুলগেরিয়ার পারস্পরিক স্বার্থে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে।

পূর্ব ইউরোপের দেশ রোমানিয়া ও বুলগেরিয়া ইউরোপের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনৈতিক অঞ্চল। ইতোপূর্বে খুব সামান্য কূটনৈতিক তৎপরতা থাকলেও বর্তমানে দেশগুলোর সাথে কূটনৈতিক সম্পর্ক, ব্যবসা বাণিজ্য, শ্রমবাজার ও পারস্পরিক সহযোগিতা উল্লেখজনকভাবে বেড়েছে বলে দূতাবাস সূত্রে জানা গেছে।

এ বিষয়ে রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী কালবেলাকে জানান, গত ৩ বছরে ৩০ হাজারের অধিক বাংলাদেশি বৈধভাবে রোমানিয়ায় প্রবেশ করেছে। দক্ষিণ এশীয়দের মধ্যে রোমানিয়াই সম্ভবত প্রথম স্থান অধিকার করেছে। এছাড়া বুলগেরিয়াতেও বর্তমানে ৩০০-৪০০ বাংলাদেশি প্রবেশ করেছে এবং আরও কয়েকশ বাংলাদেশি পাইপলাইনে আছে বলে তিনি জানান।

উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ রোমানিয়া ও বুলগেরিয়া এ বছরের মার্চ থেকে ইউরোপীয় অঞ্চলের অবাধ চলাচলের ‘শেনজেন’ জোনে প্রবেশ করছে বলে ইউরোপিয়ান কমিশন জানিয়েছে।

এদিকে একই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন গাম্বিয়ার প্রেসিডেন্ট অ্যাডামা ব্যারো ও ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ আর মার্কোস আইআর। প্রধানমন্ত্রীকে পাঠানো পৃথক চিঠিতে তারা অভিনন্দন জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১১

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১২

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১৩

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১৪

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৫

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

১৬

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

১৭

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

১৮

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

২০
X