কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ মার্চ ২০২৪, ০৮:১০ পিএম
অনলাইন সংস্করণ

রোজায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিরোধে ব্যবস্থা নিতে নির্দেশ

পুলিশ সদর দপ্তরে এক সভায় কর্মকর্তারা।
পুলিশ সদর দপ্তরে এক সভায় কর্মকর্তারা।

রোজার মধ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। সোমবার (১১ মার্চ) সদর দপ্তরে এক সভা থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

গত জানুয়ারি মাসে সারাদেশে সংঘটিত অপরাধ পর্যালোচনা করতে ওই সভা হয়। অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোঃ আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভার্চুয়াল প্লাটফর্মে সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা অংশ নেন।

পুলিশ সদর দপ্তর প্রান্তে অপারেশন্স বিভাগের ডিআইজি (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়া) মো. আনোয়ার হোসেন, ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জয়দেব কুমার ভদ্রসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা ছাড়াও অতিরিক্ত আইজিপি হারানো মোবাইল সেট উদ্ধার অভিযান জোরদার করার নির্দেশন দেন। পাশাপাশি মোবাইল সেট ছিনতাই বা চুরি প্রতিরোধে টহল বাড়ানোর নির্দেশ দেন।

তিনি কিশোর অপরাধ দমনের ওপর গুরুত্বারোপ করে বলেন, কোনো এলাকায় কিশোর গ্যাং গড়ে উঠার আগেই তা নির্মূলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

সভায় আঞ্চলিক সড়কে সড়ক দুর্ঘটনা রোধে বিশেষ ব্যবস্থা নেওয়া এবং অপমৃত্যু মামলা প্রতিরোধে প্রোঅ্যাকটিভ পুলিশিংয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পুলিশ সুপার ইনামুল হক সাগর জানান, জানুয়ারি মাসের অপরাধ পর্যালোচনা সভায় সার্বিক অপরাধ পর্যালোচনা, সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা, মামলা তদন্ত ও বিচারের ফলাফল, সাজার হার এবং সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঘটনার আলোচনা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১০

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১১

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১২

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৩

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৪

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৬

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৭

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৮

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৯

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

২০
X