কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৪, ১১:২১ পিএম
অনলাইন সংস্করণ

গণহত্যা দিবসে সিপিবি’র আলোক প্রজ্জ্বালন

গণহত্যা দিবসে সিপিবির আলোক প্রজ্জ্বালন ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত। ছবি : কালবেলা
গণহত্যা দিবসে সিপিবির আলোক প্রজ্জ্বালন ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত। ছবি : কালবেলা

গণহত্যা দিবসে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-র উদ্যোগে আলোক প্রজ্জ্বালন ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মার্চ) সন্ধ্যা ৭টায় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে গণহত্যা দিবসকে আন্তর্জাতিক স্বীকৃতি ও সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধের দাবি করে সিপিবি। আলোক প্রজ্জ্বালন পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ।

সমাবেশ শেষে শপথবাক্য পাঠ করান সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম। সমাবেশে সিপিবি’র কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এম এম আকাশ, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মন্টু ঘোষসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় নেতারা বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। নেতারা বলেন, শহিদদের স্বপ্ন এখনো পূরণ হয়নি। দেশে এখন পাকিস্তানী ভাবাদর্শ, অর্থনীতি পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে, ধনবৈষম্য ও শ্রেণি বৈষম্য প্রতীয়মান। গণতন্ত্র-ধর্মনিরপেক্ষতা-জাতীয়তাবাদ-সমাজতন্ত্রের অঙ্গীকার থেকে দূরে সরে গেছে শাসকগোষ্ঠী।

নেতারা আরও বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার হরণ করা হয়েছে, সমাজতন্ত্র নির্বাসিত। অন্যদিকে রাষ্ট্রধর্ম সংবিধানে জেঁকে বসেছে। রাষ্ট্রীয় পর্যায় থেকে সাম্প্রদায়িক গোষ্ঠীর সঙ্গে যোগসাজশে শিক্ষাব্যবস্থা ও পাঠ্যসূচি সাম্প্রদায়িকীকরণ করা হচ্ছে।

তারা বলেন, কমিউনিস্টরা জাতীয় কর্তব্য ও শ্রেণির কর্তব্য সম্পাদন করে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করবে। বক্তারা দেশের বাম-প্রগতিশীল ও গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে অবস্থান নিয়ে ৭১’র চেতনায় মুক্তিযুদ্ধের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য লড়াই করার আহ্বান জানান। সেইসঙ্গে নেতারা অবিলম্বে সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ ও গণহত্যা দিবসকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতির দাবি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

১০

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

১২

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

১৩

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

১৬

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

১৭

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

১৮

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

১৯

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

২০
X