কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪, ০১:৪৬ পিএম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ০২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান

ব্যাংককে বাংলাদেশ দূতাবাস আয়োজিত সভায় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি : সংগৃহীত
ব্যাংককে বাংলাদেশ দূতাবাস আয়োজিত সভায় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি : সংগৃহীত

থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার (২৬ এপ্রিল) ব্যাংককে বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক সভায় তিনি এ আহ্বান জানান।

এ সময় ড. হাছান মাহমুদ বলেন, গত ১৫ বছরে আর্থসামাজিক উন্নয়নের সকল সূচকে বাংলাদেশের অগ্রগতি হয়েছে। সেই সঙ্গে স্বল্পোন্নত দেশের (এলডিসি) মর্যাদা থেকে বাংলাদেশের সফল হওয়ার বিষয়টিও তুলে ধরেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী আসিয়ান অঞ্চলে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার হিসেবে থাইল্যান্ডের তাৎপর্যও তুলে ধরেন। তিনি আগের দিন দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) শুরু করতে লেটার অব ইনটেন্ট (এলওআই) স্বাক্ষরের কথা উল্লেখ করেন এবং দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর জন্য এবং বাণিজ্য ঘাটতি ভারসাম্যের জন্য এফটিএ দ্রুত শুরু করার গুরুত্বের ওপর জোর দেন।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত প্রণোদনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি থাই সরকারের কাছ থেকে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশ সরকার উপকৃত হতে পারে বলে মত দেন এবং বাংলাদেশের পর্যটন খাতে থাই বিনিয়োগের আমন্ত্রণ জানান।

বাণিজ্য প্রতিমন্ত্রী এ সময় বাংলাদেশ সরকারের সম্প্রতি প্রণীত অফশোর ব্যাংকিং অ্যাক্ট উল্লেখ করে বাংলাদেশ ও থাইল্যান্ডের বেসরকারি খাতকে সরকারের কাছ থেকে প্রয়োজনীয় সুবিধার আশ্বাস দেন।

সভায় আরও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এ ছাড়া আলোচনাসভায় থাইল্যান্ডের বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সততা ও নিরপেক্ষতায় কোনো আপস নয় : ইসি সানাউল্লাহ

সাবেক ছাত্রলীগ নেতা আজিমুল হত্যার রহস্য উদ্‌ঘাটন

শাকিবের সঙ্গে ভালোবাসা দিবসের কোনো স্মৃতি নেই : অপু বিশ্বাস

যমজ সন্তানের বাবা-মা হলেন রামচরণ-উপাসনা

একটা দল মিথ্যা বলে বিভ্রান্তি সৃষ্টি করছে : মির্জা ফখরুল 

তৃতীয় ধাপে অনার্স ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

ভোটে থাকছেন মোবাশ্বের আলম, তবে ঝুলে রইল নির্বাচনী ফলাফল 

রংপুরে যাচ্ছেন আসিফ-হাসনাত 

বিকাশ-নগদে লেনদেনে কড়াকড়ির সিদ্ধান্ত

অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে বাংলাদেশ

১০

ভোট আমরা দেবই, তা কেউ ঠেকাতে পারবে না : মির্জা ফখরুল

১১

ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত

১২

ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

১৩

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে : কাইয়ুম চৌধুরী

১৪

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি

১৫

ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়া-যুক্তরাষ্ট্রের আলোচনা

১৬

ছেলের হাতে প্রাণ গেল বাবার

১৭

ভারত-পাকিস্তানের আরেকটি লড়াই আজ

১৮

নারী ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন জামায়াত আমির

১৯

১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, ইসির ব্যাখ্যা

২০
X