কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুন ২০২৪, ০২:২২ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধ-সংঘাত বন্ধ হয়ে সারা বিশ্বে শান্তি বিরাজ করুক : সমবায় প্রতিমন্ত্রী 

পুঠিয়া ঈদ্গাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ করেন সমবায় প্রতিমন্ত্রী। ছবি : কালবেলা
পুঠিয়া ঈদ্গাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ করেন সমবায় প্রতিমন্ত্রী। ছবি : কালবেলা

পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ বলেছেন, পবিত্র ঈদুল আজহার ত্যাগের মহিমায় যুদ্ধ-সংঘাত বন্ধ হয়ে সারা বিশ্বে শান্তি বিরাজ করুক। শান্তির সুবাতাস ছড়িয়ে পড়ুক দিগ্বিদিগ।

সোমবার (১৭ জুন) রাজশাহী জেলার পুঠিয়া উপজেলাধীন পুঠিয়া ঈদ্গাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের পর সমবেত মুসল্লিদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছাসহ তাদের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং কল্যাণ কামনা করেন। সারা বিশ্বের জন্য শান্তি কামনা করে তিনি বলেন, বিশ্বের দেশে-দেশে আজ যুদ্ধ-সংঘাত লেগে আছে। কিন্তু আমাদের বিদেশনীতি বঙ্গবন্ধুর দেওয়া- ‘সবার সাথে বন্ধুত্ব, কারও সাথে শত্রুতা নয়’। আমরা চাই সারা বিশ্বের সব দেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তি ছড়িয়ে যাক।

প্রতিমন্ত্রী উপস্থিত সবার উদ্দেশ্যে আরও বলেন, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। তবে ঈদুল আজহার মহিমা অন্য সব উৎসবের চেয়ে ভিন্ন। সৃষ্টিকর্তাকে ভয় পাওয়াই (তাকওয়া) মুখ্য। তার প্রতি আনুগত্যের পরীক্ষাস্বরূপ পশু কুরবানির মাধ্যমে অন্তরের লোভ-লালসা, হিংসা-বিদ্বেষকে আমরা জলাঞ্জলি দেই, যা শান্তি প্রতিষ্ঠায় অন্যতম সহায়ক।

তিনি ফিলিস্তিনের নিহত ও নির্যাতিত মুসলিমসহ বিশ্বের সকল নিপীড়িত মানুষের জন্য এসময় সমবেদনা প্রকাশ করে দোয়ায় অংশগ্রহণ করেন।

ঈদের নামাজন্তে প্রতিমন্ত্রী পুঠিয়ার সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুস সামাদ মোল্লা, পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম নূর হোসেন নির্ঝর, পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুর রহমান, রাজশাহী জেলা আওয়ামী লীগ ও পূঠিয়া উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

১০

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১১

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১২

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১৩

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৪

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৫

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৬

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৭

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৮

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৯

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

২০
X