কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুন ২০২৪, ০৮:২৩ পিএম
অনলাইন সংস্করণ

‘প্রশিক্ষিত যুবসমাজ রাষ্ট্রের ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম’

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরে অনুষ্ঠিত ১৬তম রেড ক্রিসেন্ট যুবপ্রধান সম্মেলন-২০২৪ এ বক্তারা। ছবি : কালবেলা
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরে অনুষ্ঠিত ১৬তম রেড ক্রিসেন্ট যুবপ্রধান সম্মেলন-২০২৪ এ বক্তারা। ছবি : কালবেলা

দক্ষ মানবিক মূল্যবোধ সম্পন্ন প্রশিক্ষিত যুবসমাজ যারা রাষ্ট্র ও সোসাইটির যে কোনো প্রয়োজনে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম।

বৃহস্পতিবার (২৭) দুপুর ১২টায় তরুণ নেতৃত্ব গঠনে ‘উন্নত আগামীর জন্য তারুণ্যের ক্ষমতায়ন’ এই প্রতিপাদ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরে অনুষ্ঠিত ১৬তম রেড ক্রিসেন্ট যুবপ্রধান সম্মেলন-২০২৪ এ বক্তারা এসব কথা বলেন।

সারা দেশে সোসাইটির ৬৮টি ইউনিট ও জাতীয় সদর দপ্তরসহ ৬৯ জন যুবপ্রধান এই সম্মেলনে অংশগ্রহণ করেন। দুই দিনব্যাপী এ সম্মেলনে প্রধান অতিথি বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান যুবপ্রধান সম্মেলনের উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডা. এম ইউ কবীর চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনৈতিক ও সংস্কৃতিবিষয়ক দূতাবাস প্রধান আব্দুল্লাহ খালেদ আলাসমি।

সভাপতির বক্তব্যে ডা. কবীর চৌধুরী বলেন, দূরদর্শী ও দক্ষ যুব নেতৃত্বই সোসাইটির মূল চালিকাশক্তি যুব স্বেচ্ছাসেবকদের মানবিক কার্যক্রম পরিচালনায় সঠিক দিকনির্দেশনা দিচ্ছে। দেশের কল্যাণে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যুবরা আমাদের গর্বিত করছে। আত্মন্নোয়নের মাধ্যমে শক্তিশালী যুব নেতৃত্ব গঠনে সকল যুব প্রধানদের প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। এ সময় আব্দুল্লাহ খালেদ সৌদি রাষ্ট্রদূতের পক্ষ থেকে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের শুভেচ্ছা জানান।

সম্মেলনের সেশনগুলোতে জলবায়ু পরিবর্তন ও অভিযোজনে তরুণ নেতৃত্বের করণীয় বিষয়গুলোর ওপর গুরুত্বারোপ করা হয়। এ ছাড়াও যুব নেতৃত্ব, যুব ও স্বেচ্ছাসেবক নীতিসহ যুবউন্নয়নের বিভিন্ন বিষয়গুলোও গুরুত্ব পায়। মূলত মানবিক কর্মকাণ্ড সম্পর্কে জ্ঞান বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন অভিযোজন কার্যক্রমে টেকসই অবদান রাখে এমন উদ্যোগের সুযোগ সহজতর করা এবং যুব রেড ক্রিসেন্ট সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে দেশব্যাপী ৮০ শতাংশ শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছানোর সুযোগ খুঁজে বের করতেই আয়োজন করা হয় এবারের সম্মেলনের।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার, ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান চৌধুরী হেলাল, ব্যবস্থাপনা পর্ষদের সদস্য, ঢাকা শিক্ষাবোর্ডের উপসচিব খান খলিলুর রহমান। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আযম প্রমুখ। যুবপ্রধান সম্মেলনের উদ্বোধন শেষে বিশেষ অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১তম বিসিএস প্রশাসনের বর্ষপূর্তি উপলক্ষে সম্মিলন

‘ভালো চর্বি শরীরের শত্রু নয়, অতিপ্রক্রিয়াজাত খাবারই বড় ঝুঁকি’

ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের নির্বাচন আজ

বন্যায় বিপর্যস্ত চট্টগ্রামে এবার ব্যাংকে ডাকাতির গুজব

সেই মেরিনোই যখন লা রোজাদের ত্রাতা

স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা

শেষ মুহূর্তের গোলে বিদায় নিল বেলজিয়াম, সেমিফাইনালে স্পেন

ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প

রূপগঞ্জের ৩৪ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সংসদ ভবন পরিদর্শন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট

১০

সমতায় থেকে বিরতিতে গেল বেলজিয়াম-স্পেন

১১

এবার নোরা ফাতেহির ফেক ভিডিও ভাইরাল

১২

সেমির লড়াইয়ে মাঠে নামল স্পেন-বেলজিয়াম

১৩

বিতর্কের পর বিশ্বকাপে ভিএআরে বড় পরিবর্তন আনল ফিফা

১৪

বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে ঢাবি ছাত্রদল নেতা নাছির উদ্দিন শাওন

১৫

‘শুধু হিন্দুরাই বৃত্তি পেয়েছে’ দাবিতে ভুল তথ্য ভাইরাল

১৬

কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ

১৭

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দী ৫০ হাজার মানুষ

১৮

বিএআরএফের সভাপতি নিজামুল হক, সম্পাদক কাওসার আজম 

১৯

হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

২০
X