বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ০৭:২৯ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৩, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষকদের আন্দোলন নিয়ে মুখ খুললেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ছবি: সংগৃহীত
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ছবি: সংগৃহীত

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে চলমান শিক্ষক আন্দোলনে উস্কানি রয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, অবশ্যই উস্কানি আছে। কারণ যারা একেবারে গণতন্ত্রকে ধ্বংস করার জন্য নানা রকম অপকর্ম অতীতে করেছে, জনগণকে সম্পৃক্ত করে কোনো আন্দোলন গড়ে তুলতে পারছে না তারা এখন একেক দলের ওপর, একেক গোষ্ঠীর ওপর ভর করেছেন। আজকে শিক্ষকদের আন্দোলনের ওপরে ভর করে একটি জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা তাদের থাকতেই পারে। শিক্ষকদের বলব, এ রকম কোনো ফাঁদে পা দেবেন না।

সোমবার (২৪ জুলাই) আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, জাতীয়করণের বিষয়টিও শিক্ষকদের কাছে স্পষ্ট নয়। কারণ যারা সরকারি কর্ম কমিশনের মাধ্যমে সরকারি স্কুল ও কলেজে নিয়োগ পান আবার যারা বেসরকারি এমপিওভুক্ত তাদের এক জায়গায় নিয়ে আসতে গেলে কি পদ্ধতিতে আনা যাবে, আদৌ আনা যাবে কিনা নানা প্রশ্ন রয়েছে। এটি হঠাৎ করে আন্দোলন করে আদায়ের বিষয় নয়।

তিনি বলেন, আমাদের দেশে নির্বাচনের আগের সময় আন্দোলনের মৌসুম। সবাই এই সময়ে সরকারের ওপর চাপ দেওয়ার কথা ভাবেন। কিন্তু সরকার কোন চাপ নিতে পারবে কোনটি পারবে না, কোনটি করা সম্ভব, কোনটি একেবারে তাৎক্ষণিকভাবে সম্ভব নয় বরং সময় প্রয়োজন এগুলোও আন্দোলনকারীদের বুঝতে হবে।

দীপু মনি বলেন, জাতীয়করণের বিষয়টি নিয়ে আমরা শিক্ষক নেতাদের সঙ্গে আলোচনা করেছি। জাতীয়করণের দাবিতে যারা আন্দোলন করছেন তাদেরসহ সব শিক্ষক সংগঠনকে সঙ্গে নিয়ে আমরা বৈঠক করেছি। অনেক শিক্ষক বাড়ি ফিরে গেছেন। আবার অনেকে রয়ে গেছেন। তারা হয়তো আরও কিছুদিন থাকবেন। কিন্তু শিক্ষকদের জায়গা শ্রেণিকক্ষে। শিক্ষার্থীদের জিম্মি করে শিক্ষকদের এ ধরনের কর্মসূচি পালন একেবারেই সঠিক নয়। যেহেতু পদক্ষেপ নেওয়া হয়েছে, আশা করব, তারা যেন শ্রেণিকক্ষে ফেরত যান।

তিনি আরও বলেন, জাতীয়করণ নিয়ে দুটি কমিটি করা হয়েছে। এই কমিটি রিপোর্ট দেবে। সেই রিপোর্ট অনুযায়ী সরকার পরবর্তী পদক্ষেপ নেবে। কেননা জাতীয়করণের সঙ্গে বড় ধরনের আর্থিক বিষয় সংশ্লিষ্ট রয়েছে। বিষয়টি অনেক জটিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X