কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ০৭:২০ পিএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ

‘যমুনা’য় শিক্ষকদের প্রতিনিধিদল, রাস্তায় রয়েছেন বাকিরা

প্রধান উপদেষ্টার বাসভবনে যাচ্ছেন শিক্ষকদের ১০ প্রতিনিধি দল। ছবি : কালবেলা
প্রধান উপদেষ্টার বাসভবনে যাচ্ছেন শিক্ষকদের ১০ প্রতিনিধি দল। ছবি : কালবেলা

বেতন কাঠামো ১০ম গ্রেডে উন্নিত করার দাবিতে স্মারকলিপি দিতে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বাসভবন যমুনায় গেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ সদস্যের প্রতিনিধিদল।

শুক্রবার (২৫ জানুয়ারি) বিকেলে শাহবাগ থেকে প্রতিনিধিদলটি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে রওনা হন।

প্রতিনিধি দলে রয়েছেন- মো. মাহবুবুর রহমান, মো. লুৎফর রহমান, মনিবুল হক বসুনিয়া, মো. মোয়াজ্জেম হোসেন শাহীন, আব্দুল মান্নান, জুয়েল, বিজয় কর্মকার, শামীমা নাসরিন, সিরাজুল ইসলাম ও খায়রুন নাহার লিপি।

প্রতিনিধি দলের স্মারকলিপিতে বলা হয় : সারা বাংলাদেশ থেকে আগত আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সাধারণ শিক্ষকের ব্যানারে ‘শিক্ষক সমাবেশ-২০২৫’ এর মাধ্যমে ১০ম গ্রেডের দাবিতে আপনার কাছে এই স্মারকলিপির মাধ্যমে আমাদের নিম্নোক্ত ১ দফা ১ দাবি হলো : অবিলম্বে সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড (শতভাগ পদোন্নতিসহ) প্রদান করুন।

এর আগে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শুরু করেন শিক্ষকরা।

কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে শিক্ষকরা ‘এক দফা, এক দাবি, শিক্ষকদের ১০ গ্রেড’, ‘জেগেছে রে জেগেছে, শিক্ষক সমাজ জেগেছে’, ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’ বলে স্লোগান দিতে থাকেন।

উল্লেখ্য, বর্তমানে ১৩তম গ্রেডের বেসিক বেতন ১১ হাজার টাকা। দশম গ্রেডে তা বেড়ে দাঁড়াবে ১৬ হাজার টাকায়।

এর আগে, দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে মানববন্ধন করেন সরকারি প্রাথমিক সহকারী শিক্ষকরা। তারা সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক সমন্বয় পরিষদের ব্যানারে এ সমাবেশ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১০

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১১

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১২

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৩

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৪

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

১৭

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৮

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১৯

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

২০
X