কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৪, ০৬:২১ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৪, ০৬:২৬ পিএম
অনলাইন সংস্করণ

সরকারের হাতে দেশের সার্বভৌমত্ব নিরাপদ নয় : এ্যানি

সিলেটে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি : কালবেলা
সিলেটে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি : কালবেলা

বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, এ সরকারের হাতে দেশের সার্বভৌমত্ব নিরাপদ নয়। তারা ক্ষমতায় থাকার জন্য দেশের সার্বভৌমত্বকে জলাঞ্জলি দিতেও দ্বিধা করবে না। তাই এদের হাত থেকে দেশকে যে কোনোভাবেই রক্ষা করতে হবে।

শুক্রবার (৫ জুলাই) দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ইনাত আলীপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিএনপির কেন্দ্রীয় ত্রাণ সমন্বয় কমিটির উদ্যোগে ও সিলেট জেলা বিএনপির ব্যবস্থাপনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

সিলেটের বিভিন্ন উপজেলায় জেলা বিএনপির উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ করেন নেতারা।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, আরিফুল হক চৌধুরী, সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, কেন্দ্রীয় সদস্য ডা. শহরিয়ার হোসেন চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ প্রমুখ।

সভাপতির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেটের মানুষ বানের জলে ভেসে যাচ্ছে, বন্যাদুর্গতরা পর্যাপ্ত পরিমাণ খাদ্য সহায়তা পাচ্ছে না। এ সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১০

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১১

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১২

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৩

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১৪

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১৫

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১৬

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

১৭

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

১৮

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

১৯

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

২০
X