কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৪, ০১:৪৭ এএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ০১:৫৭ এএম
অনলাইন সংস্করণ

প্রতিহিংসাপরায়ণ না হওয়ার আহ্বান তারেক রহমানের

তারেক রহমান। পুরোনো ছবি
তারেক রহমান। পুরোনো ছবি

ধর্মীয় কিংবা রাজনৈতিক কারণে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি প্রতিশোধ কিংবা প্রতিহিংসাপরায়ণ না হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান।

সোমবার (৫ আগস্ট) জাতির উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।

বিবৃতিতে তারেক রহমান বলেন, প্রিয় দেশবাসী। আস-সালামু-আলাইকুম। বিনাভোটে ক্ষমতায় থাকার জন্য শেখ হাসিনা গত ১৫ বছর ধরে হাজারো মানুষকে গুম, খুন, অপহরণ করেছে। হামলা চালিয়ে, মিথ্যা মামলা দিয়ে লাখ লাখ মানুষকে ঘরবাড়ি ছাড়া করেছে। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় হাজার হাজার মানুষকে বছরের পর বছর ধরে কারাগারেই জীবনের সোনালি সময়গুলো কাটাতে বাধ্য করা হয়েছে। হাসিনার অত্যাচার, নির্যাতন-নিপীড়নে দেশের গণতন্ত্রকামী মানুষ ক্ষুব্ধ-বিক্ষুব্ধ। এ কারণেই গণআন্দোলনের মুখে শেখ হাসিনা পালানোর পর নির্যাতিত-নিপীড়িতদের কারও কারও হয়তো আচরণে ক্ষোভের মারাত্মক বহিঃপ্রকাশ ঘটছে।

তিনি বলেন, প্রিয় দেশবাসী, শেখ হাসিনা পদত্যাগ করে পালানোর পর আমি তাৎক্ষণিকভাবে দেওয়া একটি বক্তব্যে/সবার কাছে আহ্বান জানিয়ে বলেছিলাম, “বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়। তবে আমি খবর পেয়েছি, দেশের কোথাও কোথাও কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ প্রসঙ্গে আমি আবারও আপনাদের প্রতি আহ্বান জানাব, ধর্মীয় কিংবা রাজনৈতিক কারণে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি প্রতিশোধ কিংবা প্রতিহিংসাপরায়ণ হবেন না। বিশেষ করে সংখ্যালঘু জনগোষ্ঠী কোনোভাবেই যেন হেনস্তার শিকার না হয় সেটি নিশ্চিত করা আপনার/আমার/আমাদের সবার দায়িত্ব। কোনো ধর্মীয় উপাসনালয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাবেন না।”

বিবৃতিতে তিনি আরও বলেন, শেখ হাসিনা তার দলীয় এবং ব্যক্তিগত স্বার্থে রাষ্ট্র এবং সমাজে/মানুষে মানুষে ঘৃণা, হিংসা-বিভেদ ছড়িয়েছে। তবে আমার বক্তব্য স্পষ্ট, কাউকে সংখ্যালঘু হিসেবে বিবেচনা করার প্রয়োজন নেই। বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিশ্বাসী কিংবা অবিশ্বাসী, কেউ সংখ্যালঘু নয়। আমাদের সবার একটাই পরিচয় আমরা বাংলাদেশি। সুতরাং, ব্যক্তি হিসেবে কারও প্রতি কোনো ক্ষোভ থাকলে প্রয়োজনে আইনগত পদক্ষেপ নিন। কিন্তু আপনারা কেউ নিজ হাতে আইন তুলে নেবেন না। অন্যকে নিরাপদ রাখুন। নিজেও নিরাপদ থাকুন। নিজেদের মহত্ত্ব দিয়ে প্রমাণ করুন, আপনি আওয়ামী লীগ না আপনি মানুষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

১০

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

১১

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

১২

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

১৩

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১৪

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১৬

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৮

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৯

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

২০
X