কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪, ০৯:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

গণতন্ত্রের পথে নতুন অভিযাত্রায় দেশ : প্রিন্স

ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে এক অনুষ্ঠানে কথা বলেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : সংগৃহীত
ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে এক অনুষ্ঠানে কথা বলেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : সংগৃহীত

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, এর মধ্য দিয়ে স্বৈরশাসনমুক্ত পরিবেশে গণতন্ত্রের পথে নতুন অভিযাত্রায় বাংলাদেশ প্রবেশ করল।

বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা, শেখ হাসিনা সরকারের পতন, বেগম খালেদা জিয়ার মুক্তি, সদ্য কারামুক্ত নেতাকর্মীদের সংবর্ধনা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এই অনুষ্ঠান হয়।

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হানিফ মোহাম্মদ শাকের উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুল, আরফান আলী, আবু হাসনাত বদরুল কবির, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, আলী আশরাফ, বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন, ছাত্র-গণআন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে আহত ছাত্র মেহেদী। এর আগে হালুয়াঘাটে আসার পথে এমরান সালেহ প্রিন্স উপজেলার সর্চাপুর, নাগলা ও ধারা বাজারে পথসভায় বক্তব্য রাখেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর নিজ এলাকায় আগমন উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী শত শত মোটরসাইকেলযোগে এমরান সালেহ প্রিন্সকে উপজেলার প্রবেশমুখ সর্চাপুর থেকে নিয়ে শোভাযাত্রা করে।

ছাত্র-জনতার প্রতি অভিনন্দন জানিয়ে তিনি বলেন, গণবিপ্লবের মধ্যদিয়ে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। ১৫ বছর ধরে আওয়ামী লীগ দুর্নীতি, লুটপাট, নির্যাতন, দমন, নিপীড়ন করে জনগণের সকল অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্র হত্যা করেছিল। ছাত্র-জনতার গণআন্দোলনে হত্যাযজ্ঞ চালিয়ে নির্মম ইতিহাস রচনা করেছে। বিএনপির এই নেতা শেখ হাসিনাসহ দুর্নীতিবাজদের বিচার দাবি করেন।

তিনি বিএনপির নেতাকর্মীদের প্রতি দুষ্কৃতকারীদের ষড়যন্ত্র বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সর্বত্র শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। আওয়ামী লীগ আমলে অত্যাচার-নিপীড়নের প্রতিহিংসা না করতে সকলের প্রতি আহ্বান জানিয়ে প্রশাসনকে এ বিষয়ে কঠোর অবস্থান নেওয়ারও আহ্বান জানান প্রিন্স।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

১০

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

১১

নেইমার ভক্তদের জন্য সুখবর

১২

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

১৩

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১৪

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

১৫

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

১৬

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

১৭

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১৮

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১৯

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

২০
X