কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪, ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ

আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসা ও ক্ষতিপূরণ দিতে হবে : ফয়জুল করীম

আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসা দিতে হবে : ফয়জুল করীম। ছবি : সংগৃহীত
আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসা দিতে হবে : ফয়জুল করীম। ছবি : সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। একইসঙ্গে বেশি ক্ষতিগ্রস্ত যাদের চিকিৎসা এদেশে সম্ভব নয়, তাদের বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। দেশ ও জাতির অগ্রগতির স্বার্থে অবশ্যই প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হতে হবে।

রোববার (১৮ আগস্ট) বিকেলে ঢাকার পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনাকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, আশরাফুল আলম, প্রচার ও দাওয়াহবিষয়ক সম্পাদক আহমদ আবদুল কাইয়ূম, লোকমান হোসাইন জাফরী।

ফয়জুল করিম বলেন, ন্যায়বিচার পাওয়া প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। প্রতিটি শহীদ পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ এবং তাদের পরিবারের উপযুক্তদেরকে চাকুরীর ব্যবস্থা করতে হবে। শত শত শহীদের রক্ত স্বৈরাচারী সরকারের পতন ত্বরান্বিত করেছে। আওয়ামী লীগ সরকার গত ১৬ বছরে শিক্ষা ব্যবস্থাকে মহাবিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। ফিনল্যান্ড থেকে আমদানিকৃত ভারতসহ বিশ্বের ৫৬টি দেশের অনুকরণে ইসলাম ও মুসলিম জাতিসত্তা বিরোধী বিজাতীয় সংস্কৃতির তল্পিবাহী পাঠ্যক্রম চাপিয়ে দিয়ে একটি সেক্যুলার রাষ্ট্র প্রতিষ্ঠার অপপ্রয়াস চালিয়েছে। আগামী প্রজন্মকে মেধা শূন্য ও মেরুদণ্ডহীন জাতি হিসেবে গড়ে তোলার জন্য পরীক্ষা পদ্ধতি বাদ দিয়ে অটোপাশের আদলে ত্রিভুজ, চতুর্ভুজ আর বৃত্ত ব্যবস্থা চালু করেছে। আমাদের কোমলমতি শিক্ষার্থীদের রক্ষায় স্থায়ী শিক্ষা কমিশন গঠন করা সময়ের দাবি। এলক্ষে দেশের শিক্ষাবিদ, সুশীল সমাজ, বুদ্ধিজীবী এবং সম্মানিত ওলামায়ে কেরামকে এগিয়ে আসতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবসর ভেঙে খেলায় ফিরলেন রোনালদিনহো

‘এই লড়াইয়ে যদি আপনাদের পতন হয়, আমাদের কিছু করার থাকবে না’

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

হিমালয়ে ওঠেও বাবার মতো উঁচু কিছু দেখেননি বাবর আলী

সোমবার কঠিন সময়ে পড়তে যাচ্ছে স্পেন

আমরা কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করব না: গোলাম পরওয়ার

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে : ববি হাজ্জাজ

১০

সালিশে মেজাজ হারালেন এমপি হানজালা, ভিডিও ভাইরাল

১১

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ : গয়েশ্বর

১২

ভারতে মন্দিরের ছাদ ধসে ৪ জন নিহত, ধ্বংসস্তূপে আটকা প্রায় ২০ 

১৩

সালমান শাহ হত্যা মামলা: বিচার দাবিতে রাজপথে ভক্তরা

১৪

সাড়ে ৩ কেজিরও বেশি স্বর্ণসহ ২ চোরাকারবারি আটক

১৫

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী

১৬

ছুটিতে বাড়িতে ​গিয়ে ডাকাতের হামলায় এসিল্যান্ড আহত

১৭

আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির

১৮

শেষ গ্রুপ ম্যাচে বড় পরীক্ষার সামনে ব্রাজিলের ৩ ফুটবলার

১৯

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের দায়িত্বে ৯৮০ হলুদ ও ২৫ লাল কার্ড দেখানো রেফারি

২০
X