কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৪, ০৭:১৮ পিএম
আপডেট : ২২ আগস্ট ২০২৪, ০৭:২৬ পিএম
অনলাইন সংস্করণ

বন্যার্তদের পাশে দাঁড়াতে আ.লীগের আহ্বান

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে বড় বন্যার শঙ্কায় বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী ও সমর্থকসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও শ্রেণিপেশার বিত্তবান মানুষকেও এগিয়ে আসতে আহ্বান জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার (২২ আগস্ট) দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এই আহ্বান জানান।

গত কয়েকদিন ধরেই দেশের দক্ষিণ-পূর্বাংশের প্রধান প্রধান নদ-নদীতে পানি বইছে বিপদসীমার ওপরে। বিশেষ করে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও কুমিল্লায় হঠাৎ বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। পানিবন্দি হয়ে পড়েছে কয়েক লক্ষাধিক মানুষ। এরই মধ্য পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে অনেকে।

নাছিম বলেন, দলের নেতাকর্মী, হঠাৎ এই বন্যায় দক্ষিণ-পূর্বাংশের কয়েকটি জেলায় ভয়াবহ আকার ধারণ করেছে। যদিও গত জুলাই মাসের প্রথম সপ্তাহে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এমন বড় বন্যার শঙ্কায় অগ্রিম প্রস্তুতি নিতেও নির্দেশ দিয়েছিলেন। দলের নেতাকর্মী, সমর্থক সকলের বন্যার্তদের সহায়তা করতে এগিয়ে আসা উচিত। যদিও এই মুহূর্তে দলের নেতাকর্মীরা যে পরিস্থিতিতে আছে তাতে সকলের পক্ষে এগিয়ে আসা সম্ভব না হলেও যতটুকু পারা যায় মানুষের এই বিপদের দিনে এগিয়ে আসা উচিত। বিগত সময়ে বন্যা মোকাবিলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এগিয়ে এসেছিল বলেই বন্যার্তদের সহযোগিতা করতে পেরেছিলাম, বন্যা পরবর্তী পরিস্থিতিও মোকাবিলা করেছি।

এদিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতার পাশাপাশি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও বন্যা মোকাবিলায় সামাজিক যোগাযোগমাধ্যমে আহ্বান জানিয়েছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মারুফা আক্তার পপি ফেসবুকে লিখেন, বন্যায় আক্রান্ত দেশমাতৃকাকে রক্ষা করুন, দল মত নির্বিশেষে দুর্গতদের পাশে দাঁড়ান। বন্যা পরিস্থিতির আরও অবনতি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, হবিগঞ্জসহ বেশ কয়েকটা জেলা বন্যায় আক্রান্ত। অন্যদিকে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হওয়ায় বন্ধ হয়ে গেছে ইন্টারনেট সংযোগও। উদ্ধার কাজে অংশ নিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী। সকল ভেদাভেদ ভুলে, দলমত নির্বিশেষে আপনার আমার আমাদের সকলের সহযোগিতার হাতটাও আর্ত মানবতার সেবায় প্রসারিত হোক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১০

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১১

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১২

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৩

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৪

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৫

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৬

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৭

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৮

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৯

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

২০
X