কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের লোগো। গ্রাফিক্স : কালবেলা
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের লোগো। গ্রাফিক্স : কালবেলা

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বগুড়া জেলা শাখার আংশিক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সরকার মুকুলকে সভাপতি, রাকিবুল ইসলাম শুভকে সাধারণ সম্পাদক ও সাইদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক (যুগ্মসম্পাদক পদমর্যাদা) কাজী আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বগুড়া জেলা শাখার মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সরকার মুকুলকে সভাপতি, রাকিবুল ইসলাম শুভকে সাধারণ সম্পাদক ও সাইদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান এই কমিটি অনুমোদন করেছেন।

এদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক বগুড়া জেলা শাখা ছাত্রদল এবং বগুড়া শহর ছাত্রদলের আংশিক কমিটি প্রকাশ করা হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক বগুড়া জেলা শাখা ছাত্রদল এবং বগুড়া শহর ছাত্রদলের আংশিক কমিটি প্রকাশ করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এ কমিটি অনুমোদন করেন।

হাবিবুর রশিদ সন্ধানকে বগুড়া জেলার সভাপতি এবং এমআর হাসান পলাশকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া এসএম রাঙ্গাকে বগুড়া শহর সভাপতি এবং আতিকুর রহমান রিমনকে সাধারণ সম্পাদক।

তাদের এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

ব্রাজিলের জার্সিতে বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

হিমালয়ে ওঠেও বাবার মতো উঁচু কিছু দেখেননি বাবর আলী

সোমবার কঠিন সময়ে পড়তে যাচ্ছে স্পেন

আমরা কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করব না: গোলাম পরওয়ার

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে : ববি হাজ্জাজ

সালিশে মেজাজ হারালেন এমপি হানজালা, ভিডিও ভাইরাল

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ : গয়েশ্বর

১০

ভারতে মন্দিরের ছাদ ধসে ৪ জন নিহত, ধ্বংসস্তূপে আটকা প্রায় ২০ 

১১

সালমান শাহ হত্যা মামলা: বিচার দাবিতে রাজপথে ভক্তরা

১২

সাড়ে ৩ কেজিরও বেশি স্বর্ণসহ ২ চোরাকারবারি আটক

১৩

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী

১৪

ছুটিতে বাড়িতে ​গিয়ে ডাকাতের হামলায় এসিল্যান্ড আহত

১৫

আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির

১৬

শেষ গ্রুপ ম্যাচে বড় পরীক্ষার সামনে ব্রাজিলের ৩ ফুটবলার

১৭

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের দায়িত্বে ৯৮০ হলুদ ও ২৫ লাল কার্ড দেখানো রেফারি

১৮

জুয়েলারি দোকানের দেওয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ চুরি

১৯

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

২০
X