কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ১০:০১ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা মহানগরে বিএনপি নেতাকে অব্যাহতি

ইমরান আহমেদ রনি। ছবি : সংগৃহীত
ইমরান আহমেদ রনি। ছবি : সংগৃহীত

ঢাকা মহানগর দক্ষিণের চকবাজার থানাধীন ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইমরান আহমেদ রনিকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাইদুর রহমান মিন্টুর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তাতে আরও বলা হয়, আহমেদ রনির সঙ্গে রাজনৈতিক ও সাংগঠনিক যোগাযোগ থেকে বিরত থাকার জন্য নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এপিএস পরিচয় দিয়ে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েছেন আরিফ হোসেন নামের একজন। পরে তাকে গুলশান থানা পুলিশের কাছে সোপর্দ করেছে বিএনপি।

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) বিকেলে আরিফ হোসেনকে পুলিশের কাছে সোপর্দ করে বিএনপি।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে আরিফ হোসেনসহ চারজন গুলশান-২ গোলচত্বরের পার্শ্বে একটি ক্যাফেটরিয়ায় এসে চাঁদা দাবি করেন।

এ সময় তিনি বিএনপি মহাসচিবের এপিএস হিসেবে পরিচয় দেন। বিষয়টি ক্যাফেটরিয়ার লোকজনের সন্দেহ হলে তাকে আটক করে গুলশানস্থ বিএনপি কার্যালয় নিয়ে যান। তবে তার সঙ্গে থাকা বাকি তিনজন কৌশলে পালিয়ে যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X