ডেমরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৪, ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ডেমরা থানা বিএনপির বিক্ষোভ মিছিল

বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ডেমরা থানা বিএনপি। ছবি : কালবেলা
বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ডেমরা থানা বিএনপি। ছবি : কালবেলা

রাজধানীর ডেমরায় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারসহ অবৈধ সাজার রায় বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ডেমরা থানা বিএনপি। এ সময় সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি , দখলদারদের বিরুদ্ধে বিক্ষোভ করেন তারা।

শুক্রবার (৪ অক্টোবর) ডিএসসিসির ৬৯নং ওয়ার্ডের লতিফ বাওয়ানী জুট মিল সংলগ্ন ৪নং গেট এলাকা থেকে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঢাকা-৫ আসনের প্রধান সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবীর সার্বিক তত্ত্বাবধানে ডেমরা থানা বিএনপির সভাপতি পদপ্রার্থী এসএম রেজা চৌধুরী সেলিম ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী আনিসুজ্জামানের নেতৃত্বে এসব কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।

নেতারা বলেন, আওয়ামী লীগের উসকানিতে কিছু সুবিধাবাদী দুর্বৃত্তের অপকর্মের কারণে ডেমরার বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে কিছু অপরাধ সংগঠিত হচ্ছে। এসব অপরাধের দায়ভার বিএনপির উপর চাপিয়ে দেওয়ার জন্য আওয়ামী লীগের অর্থ জোগানদাতাদের পক্ষ থেকে গভীর ষড়যন্ত্র চলছে। আর এ ষড়যন্ত্র থেকে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।

তারা আরও বলেন, আগামী ৯ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠান চলবে। আর হিন্দু সম্প্রদায় যেন স্বাধীনভাবে পূজায় অংশগ্রহণ করতে পারে তার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নির্দেশে ডেমরা থানা বিএনপির পক্ষ থেকে ডিএসসিসির ৬৬ থেকে ৭০নং ওয়ার্ডের ৯টি পূজামণ্ডপে বিএনপি ও অঙ্গ সংগঠন তাদের পাশে থাকবে। আর সংশ্লিষ্ট সবার সমন্বয়ে প্রশাসন ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সার্বক্ষণিক পাহারার ব্যবস্থা করা হবে। সব অপশক্তিকে সাবধান করে দেওয়ার জন্য জনগণকে সচেতন করতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ডেমরা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আবুল হাসেম, ডেমরা থানা যুবদলের সাবেক সফল সভাপতি ও ৬৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, ডেমরা থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও ডেমরা থানা বিএনপির অন্যতম নেতা মনির হোসেন খান, ডেমরা থানা শ্রমিক দলের সদস্য সচিব মাজহারুলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X