বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪, ০৯:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ওলামা-মাশায়েখ ও সুধী সম্মেলনে চট্টগ্রাম সফরে খতমে নবুওয়াতের নেতারা

ওলামা-মাশায়েখ ও সুধী সম্মেলনে চট্টগ্রাম সফরে খতমে নবুওয়াতের নেতারা। ছবি : সংগৃহীত
ওলামা-মাশায়েখ ও সুধী সম্মেলনে চট্টগ্রাম সফরে খতমে নবুওয়াতের নেতারা। ছবি : সংগৃহীত

সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের উদ্যোগে রাজধানী ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিতব্য আগামী ২৪ অক্টোবরের জাতীয় ওলামা-মাশায়েখ ও সুধী সম্মেলনের দাওয়াতি কার্যক্রম চলমান রয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) এ লক্ষ্যে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক মধুপুরের পীর হজরত আল্লামা আবদুল হামিদ ও সদস্য সচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানীর নেতৃত্বে একটি দাওয়াতি কাফেলা চট্টগ্রাম সফর করে।

এ সময় তারা চট্টগ্রামের ঐতিহ্যবাহী জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার মহাপরিচালক, হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে সম্মেলনের প্রধান অতিথি হিসেবে দাওয়াত প্রদান করেন। উম্মুল মাদারিস জামিয়া আহলিয়া দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার মুহতামিম, হেফাজতের সিনিয়র নায়েবে আমির আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমীকে বিশেষ অতিথি হিসেবে দাওয়াত প্রদান করেন।

সম্মেলনে প্রধান অতিথির দাওয়াত গ্রহণ করে হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, আমাদের ঈমান ও আকিদা হেফাজতের দাবির ব্যাপারে এবং কাদিয়ানী সম্প্রদায়ের অপতৎপরতার বিষয়ে দেশবাসীকে সজাগ ও সচেতন করতে হবে। তিনি এ সময় আক্বিদায়ে খতমে নুবুওয়তের উপর সম্মিলিতভাবে কাজের উদ্যোগ গ্রহণ করায় নেতাদের মোবারকবাদ জানান।

হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী বলেন, সর্বাবস্থায় উলামায়ে কেরামের দেওবন্দী মাসলাক তথা নীতি-আদর্শের উপর দৃঢ় ও অবিচল থাকার পাশাপাশি পারস্পরিক ঐক্য বজায় রাখতে হবে।

এ সময় পরিষদের আহ্বায়ক মধুপুরের পীর হজরত আল্লামা আবদুল হামিদ ও সদস্য সচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানীর নেতৃত্বে সফরসঙ্গী হিসেবে সঙ্গে ছিলেন মাওলানা রশিদ আহমদ, মুফতি নূর হুসাইন নূরানী, মাওলানা সাইফুদ্দিন ইউসুফ ফাহিম, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা ফেরদাউস হাসান।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১০

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১১

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১২

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৩

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৫

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৬

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৭

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৮

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৯

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

২০
X