টঙ্গী প্রতিনিধি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ

টঙ্গীতে বিএনপি নেতা নূরুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ

বিএনপি নেতা নূরুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ করছেন দলের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
বিএনপি নেতা নূরুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ করছেন দলের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে বিএনপি নেতা সরকার শাহানুর ইসলাম রনির নেতৃত্বে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

মিছিলটি স্থানীয় নতুন বাজার এলাকা থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও টঙ্গী-কালীগঞ্জ সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় নেতাকর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে নূরুল ইসলাম সরকারের নিঃশর্ত মুক্তির দাবি করেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সমাবেশে সরকার শাহানুর ইসলাম রনি বলেন, জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। এছাড়া আমার বাবা নুরুল ইসলাম সরকার মিথ্যা মামলায় দীর্ঘ ২০ বছর ধরে কারাবন্দি। অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।

এসময় বিক্ষোভ মিছিলে আরও অংশ নেন গাজীপুর মহানগর তারেক জিয়া পরিষদের আহ্বায়ক সাব্বির হোসেন, সদস্যসচিব বীর রহমান, খোরশেদ আলম, রিয়াজ আহমেদ, হাবিবুর রহমান মিথুন, জামাল হোসেন, সানজিদ আহমেদ মিথুন, সিরাজুল ইসলাম, আলী মামুন টুটুল, রনি দেওয়ান, রানা হোসেন, রনি মোল্লা প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড় হতে পারে যেসব অঞ্চলে

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল

বাবাকে গলা কেটে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

ইউজিসির অনুমোদন না পাওয়ায় বেসিক সায়েন্সে পিছিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়

কমলো ফার্নেস অয়েলের দাম

কান্নার শব্দ শুনে হাসপাতালের ডাস্টবিনে মিলল নবজাতক

ডিএসসিসির প্রকৌশলী আনিছুরকে বদলি, দুর্নীতির অভিযোগে তদন্তের সিদ্ধান্ত

মুক্তাগাছা প্রেসক্লাবের আহ্বায়ক ইমাম উদ্দিন ও সদস্য সচিব ফেরদৌস আলম

পীর হত্যা মামলায় জামায়াত নেতা কারাগারে 

বিইউপিতে ১৮তম বার্ষিক সিনেট সভা অনুষ্ঠিত

১০

১৭ বছর পর আনুশকার রেকর্ডে ইতি টানলেন সামান্থা

১১

কিশোরের মাথা ন্যাড়া করায় গ্রাম পুলিশ গ্রেপ্তার 

১২

জুলাই মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ

১৩

বিএনপি-জামায়াত উত্তেজনা, ১৪৪ ধারা জারি

১৪

দোহায় যুক্তরাষ্ট্র-ইরানের কোনো সরাসরি বৈঠক হচ্ছে না: কাতার

১৫

কোচ আনচেলত্তির বার্তায় বিরতির পর নতুন রূপে ফিরে ব্রাজিল

১৬

অপপ্রচার ও নোংরা রাজনীতির বিরুদ্ধে সাভারে যুবদলের শোডাউন

১৭

মাদক মামলা / ভাগনের সাজার রায় শুনে এজলাসে স্ট্রোকে মামার মৃত্যু

১৮

চার বছরে পদ্মা সেতুর টোল আদায় ৩৪২৯ কোটি টাকা

১৯

জেসিআই ঢাকা ইস্ট ২০২৬ সালের জন্য সালমা আক্তার হীরা প্রেসিডেন্ট নির্বাচিত

২০
X