কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৩, ০৭:৪৩ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২৩, ০৭:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি আগুন নিয়ে খেলতে এলে হাত পুড়িয়ে দেওয়া হবে : কাদের

শনিবার স্বাধীনতা চিকিৎসক পরিষদের জাতীয় শোক দিবসের আলোচনা সভায় ওবায়দুল কাদের। ছবি : কালবেলা
শনিবার স্বাধীনতা চিকিৎসক পরিষদের জাতীয় শোক দিবসের আলোচনা সভায় ওবায়দুল কাদের। ছবি : কালবেলা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পরাজয়ের ভয়ে বিএনপির এক দফা। তারা খাদে পড়ে মরণ যন্ত্রণায় ছটফট করছে। তারা আগুন নিয়ে খেলা করতে এলে, সেই হাত পুড়িয়ে দেওয়া হবে।

শনিবার (১২ আগস্ট) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্বাধীনতা চিকিৎসক পরিষদের জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, এ বছর পৃথিবীর ২২টি দেশে নির্বাচন হচ্ছে। কোথাও কোনো প্রশ্নের সম্মুখীন হচ্ছে না। শুধু বাংলাদেশের নির্বাচন নিয়েই বিদেশিরা অভ্যন্তরীণ বিষয়ে কথা বলছে। কী অপরাধ গণতন্ত্রের, কী অপরাধ উন্নয়নের। গণতন্ত্র আছে বলেই উন্নয়নের মুখ দেখছে বাংলাদেশ। পৃথিবীর কোনো দেশেই ওয়াশিংটন হস্তক্ষেপ করতে পারে না, শুধু বাংলাদেশেই চুন থেকে পান খসলেই ভিসা নীতির কথা বলে। বিএনপি এটার সুবিধা নেওয়ার চেষ্টা করে। দেশের উন্নয়নে তারা প্রশংসা করতে পারে না।

আরও পড়ুন : বিদেশি কোনো শক্তির পরামর্শে বাংলাদেশ চলে না : পররাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, সকল ক্ষমতার মালিক আল্লাহ, সেখানে বিএনপি কীভাবে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামাবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের উন্নয়নে বিএনপির অন্তর্জালা। বিএনপির সমাবেশে নেতাকর্মীদের সংখ্যা কমে গেছে, তাদের মিছিল সমাবেশে দৈর্ঘ্য বেড়েছে, প্রস্থ কমেছে। বিএনপি জানে নির্বাচনে তাদের কী দশা হবে।

কাদের বলেন, এই মুহূর্তে নির্বাচন হলে এ দেশের ৭০ ভাগ ভোট মানুষ শেখ হাসিনাকে দিবে।

যে কোনো সংকট কিংবা সমস্যায় শেখ হাসিনার প্রতি আস্থা রাখার প্রতি সারা দেশের মানুষের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার,পার্লামেন্ট বিলুপ্তি, শেখ হাসিনার পদত্যাগসহ বিএনপির কোনো দাবি মেনে নেওয়া হবে না, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। মন চাইলে নির্বাচনে আসবেন না হয় যা মন চায় তা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

১০

সম্পত্তি লিখে দিয়ে গৃহবন্দী বাবা-মা

১১

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

১২

‎গাজীপুরে আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

প্রাথমিকে বদলি-পদায়নে ৪ কমিটি, নেতৃত্বে যারা

১৪

বাংলাদেশকে বন্যার তথ্য দেওয়া অব্যাহত রেখেছে ভারত

১৫

সাজাপ্রাপ্ত আ.লীগ নেতা কিবরিয়া গ্রেপ্তার

১৬

আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে যুবদল নেতার আবেদন

১৭

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

১৮

ট্রাম্পের কস্তানজা মতবাদ: বুদবুদের জগত, যেখানে তিনিই রাজা 

১৯

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

২০
X