কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৪:২১ পিএম
অনলাইন সংস্করণ

‘জাতীয় ঐকমত্য গঠন কমিশন’ অভূতপূর্ব ও যুগান্তকারী পদক্ষেপ : রব 

জেএসডির সভাপতি আ স ম আবদুর রব। ছবি : সংগৃহীত
জেএসডির সভাপতি আ স ম আবদুর রব। ছবি : সংগৃহীত

‘জাতীয় ঐকমত্য গঠন কমিশন’ অভূতপূর্ব ও যুগান্তকারী পদক্ষেপ বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।

সোমবার (১৬ ডিসেম্বর) এক বিবৃতিতে রব বলেন, ফ্যাসিবাদী শাসনের পতনের পর ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ, ফ্যাসিবাদী চক্রের অন্তর্ঘাতমূলক কার্যকলাপ প্রতিরোধ ও ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও অভিপ্রায় অনুযায়ী রাষ্ট্র বিনির্মাণের প্রয়োজনে একমাত্র বিকল্প হচ্ছে ‘জাতীয় ঐক্য’, যা ইতিহাসের নির্দেশিত পথ।

তিনি বলেন, ১৯৭১ সালে যুদ্ধোত্তর বাংলাদেশে ‘জাতীয় ঐক্য’ প্রতিষ্ঠার ঐতিহাসিক নির্দেশনাকে উপেক্ষা করায় জাতি আজ অবধি গভীর সংকট অতিক্রম করতে পারেনি। ইতিহাসের এই ক্রান্তিলগ্নে সরকার ‘জাতীয় ঐকমত্য গঠন কমিশন’ করার যে ঘোষণা দিয়েছেন তা গণঅভ্যুত্থান পরবর্তী বাস্তবতারই প্রতিফলন। এ কমিশন গঠনের ঘোষণা অভূতপূর্ব এবং যুগান্তকারী।

আবদুর রব বলেন, রাষ্ট্র বিনির্মাণের প্রশ্নে রাজনৈতিক দল ও উৎপাদন, জ্ঞানবিজ্ঞান ও মেধার অধিকারী অদলীয় পেশাজীবী সামাজিক শক্তি সমূহের জাতীয় ঐক্য স্থাপিত হলে শোষণ, লুণ্ঠন এবং অমানবিক, বর্বরোচিত ও প্রভুত্ববাদী রাজনীতির পরিবর্তন হবে। এর মাধ্যমে গণমুখী রাজনীতি প্রবর্তনের প্রশ্নে এক মহাজাগরণের সৃষ্টি হবে, যা রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন সাধন এবং সৃজনশীল সংস্কৃতির প্রভাব বলয় সৃষ্টি করবে। ফলে গণঅভ্যুত্থান পরবর্তী অংশীদারিত্বমূলক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে উঠবে সমাজের সকল অংশের মানুষের সম্মতির ভিত্তিতে।

তিনি আরও বলেন, জাতীয় ঐক্য গঠনের ঐতিহাসিক সম্ভাবনাকে বিবেচনায় নিয়ে সকল রাজনৈতিক শক্তিকে রাজনৈতিক করণীয় নির্ধারণের আহ্বান জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১০

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১১

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১২

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৩

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৪

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৫

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৭

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৮

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৯

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

২০
X