কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১৩ পিএম
অনলাইন সংস্করণ

‘সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব হলে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত হবে না’

বক্তব্য রাখছেন শহীদ উদ্দীন মাহমুদ স্বপন। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন শহীদ উদ্দীন মাহমুদ স্বপন। ছবি : কালবেলা

জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন বলেছেন, সংবিধান সংস্কার কমিশন সংসদের উচ্চকক্ষে সংখ্যানুপাতিক হারে প্রতিনিধি নির্বাচনের যে প্রস্তাব দিয়েছেন সেটি বাস্তবায়িত হলে উচ্চ কক্ষেও ক্ষমতাসীনদের প্রভাব থাকবে, যা সংসদে ভারসাম্য নিশ্চিত করবে না।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় দাগনভূঁক্রা উপজেলা ডাকবাংলো প্রাঙ্গণে অনুষ্ঠিত এক প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।

কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কামরুল আহসান অপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, শহীদ উদ্দীন মাহমুদ স্বপন বলেন, ’৮০-এর দশক থেকে জেএসডি দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদের দাবি জানিয়ে আসছে। দীর্ঘদিন পর হলেও চলমান সংস্কার প্রস্তাবে সেটি উত্থাপিত হওয়ায় কমিশনকে সাধুবাদ জানাই। কিন্তু অদলীয় শ্রম কর্ম ও পেশার জনগণের সরাসরি ভোটে নির্বাচিত না হয়ে সংখ্যানুপাতিক হারে হলে নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠ বা ক্ষমতাসীনরাই উচ্চকক্ষে প্রভাব বিস্তারের চেষ্টা করবে। যা সংসদে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে ব্যর্থ হবে। দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদের সুফল জনগণ পাবে না।

তিনি আরও বলেন, চালের দাম প্রতি কেজিতে আট থেকে দশ টাকা বেড়েছে। দ্রব্যমূল্য এখনো নিয়ন্ত্রণে আসেনি। এসবের কারণে অভ্যুত্থানের সরকারের ওপর মানুষের আস্থার সংকট তৈরি হচ্ছে। সংস্কারের পাশাপাশি এসবের প্রতিও নজর দিতে বলেন স্বপন।

সভায় জেএসডি নেতা তাজউদ্দিন আজাদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় বক্তব্য রাখেন, ফেনী জেলা জেএসডির সভাপতি বাবু হীরা লাল চক্রবর্তী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামছুদ্দিন মজুমদার সাচ্চু, আলাউদ্দিন, ইয়াছিন বাহার, আনোয়ার হোসেন, দাগনভুইয়া পৌরসভা জেএসডির সভাপতি এ কে এম জুয়েল, সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন সবুজ, শরিয়ত উল্ল্যাহ বাংগালী, বাংলাদেশ ছাত্রলীগ (জেএসডি) কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মোসলেহ উদ্দিন বিজয় প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১০

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

১১

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

১২

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

১৩

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১৪

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১৫

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১৬

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১৭

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১৮

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

২০
X