কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫, ০৯:৪৭ পিএম
আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ০১:৩৩ এএম
অনলাইন সংস্করণ

ইঙ্গ-মার্কিন ষড়যন্ত্রে ফিলিস্তিনিরা নির্যাতিত : সালাহউদ্দিন আহমেদ

সমাবেশে বক্তব্যকালে সালাহউদ্দিন আহমেদ। ছবি : কালবেলা
সমাবেশে বক্তব্যকালে সালাহউদ্দিন আহমেদ। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ইঙ্গ-মার্কিন ষড়যন্ত্রের কারণে আজকে ফিলিস্তিনি জনগণ গণহত্যা-নিপীড়নের শিকার হচ্ছে যুগের পর যুগ, দশকের পর দশক। তার কোনো প্রতিকার আমরা দেখছি না।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদী র‌্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন। ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা, নৃশংসতা ও গণহত্যার প্রতিবাদ এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাজধানী ঢাকায় এই কর্মসূচি পালন করেছে বিএনপি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, জাতিসংঘের কোনো রেজুলেশনের তোয়াক্কা ইসরায়েলিরা করে না, জাতিসংঘের কোনো সিদ্ধান্ত তারা মেনে নেয়নি। আজকে সারা বিশ্বে এবং এমনকি যুক্তরাষ্ট্রেও ফিলিস্তিনিদের পক্ষে ব্যাপকভাবে আন্দোলন হচ্ছে। কিন্তু এই গণহত্যা বন্ধের কোনো ইশারা-ইঙ্গিত দেখছি না। আমরা বিএনপির পক্ষ থেকে এই নির্মমতার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি, ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করছি এবং অবিলম্বে গণহত্যা বন্ধের দাবি জানাচ্ছি।

তিনি বলেন, বিশ্বের কয়েকটি পরাশক্তির প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থনে বহু আগেই ফিলিস্তিনে গণহত্যা শুরু হয়েছে। আজ ফিলিস্তিনের মানুষ নিজেদের দেশেই পরবাসী। অথচ মুসলিম বিশ্বের মোড়লদের কার্যকর কোনো ভূমিকা নেই। তারা মুখ খুলছে না, অবস্থান নিচ্ছে না।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে ইসরায়েলকে পরোক্ষভাবে স্বীকৃতি দিয়েছে এবং বিরোধীদলের ওপর নিপীড়নের জন্য ইসরায়েলের কাছ থেকে আড়িপাতার যন্ত্র কিনেছে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় র‍্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সমাবেশ শেষে র‌্যালিতে অংশগ্রহণ করেন সালাহউদ্দিন আহমেদ। র‍্যালিটি নয়াপল্টন থেকে শুরু হয়ে শান্তিনগর, মালিবাগ মোড়, মৌচাক, মগবাজার হয়ে বাংলামোটর সড়ক প্রদক্ষিণ করে কাওরানবাজার মোড়ে এসে শেষ হয়। এতে ফিলিস্তিনের পতাকা, ফিলিস্তিনি শিশুদের কাফন মোড়ানো প্রতিকী মরদেহসহ নানা সজ্জায় সজ্জিত হয়ে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সারা পথজুড়েই ছিল ব্যাপক জনসমাগম ও প্রতিবাদী স্লোগান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির চেয়ারম্যানের স্বাক্ষাৎ চান যুবদলের পদবঞ্চিতরা 

যুদ্ধবিরতি লঙ্ঘন করলে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি আইআরজিসির 

জাতীয় পর্যায়ে স্টার্টআপ ও বিজ্ঞান প্রদর্শনী শুরু

১৮ লাখ টাকা খোয়ালেন কিশোরগঞ্জের রফিকুল / ইতালি পাঠানোর নামে লিবিয়ায় নিয়ে বিক্রি

হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি সেনা নিহত

লড়াই করেও দক্ষিণ আফ্রিকার কাছে হারল বাংলাদেশ

দেশের পরিবর্তনের সম্ভাবনাকে গলা টিপে হত্যা করেছেন ইউনূস : রাশেদ খান

‘লটকনের রাজধানী’ নরসিংদী / বাম্পার ফলনে চাষিদের মুখে ফুটেছে স্বস্তির হাসি

লেবানন থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহারের সময়সূচি চায় ইরান 

ব্রাজিলের ক্লাবে ফেরার ইঙ্গিত দিলেন আর্জেন্টিনার ফুটবলার

১০

জাতীয় ছাত্রশক্তির নেতাদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

১১

পর্দার গল্পে নিজের জীবনের ছায়া, আবেগে ভেঙে পড়লেন মিম

১২

২৪ ঘণ্টার ২২ ঘণ্টাই লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন

১৩

এবার নিজেদের ‘বেঞ্চ পাওয়ার’ দেখালেন স্কালোনি

১৪

আর্জেন্টিনার একনিষ্ঠ সমর্থক ভাইরাল আজাদ মেম্বার গ্রেপ্তার

১৫

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধাপরাধের বিচার নিশ্চিত করার নির্দেশ মোজতবা খামেনির

১৬

আষাঢ়ের আবহে ‘মেঘ’ নিয়ে ফিরল কোক স্টুডিও বাংলা

১৭

সুইমিংপুল নেই, তবু আন্তঃবিশ্ববিদ্যালয় সাঁতারে চ্যাম্পিয়ন যবিপ্রবির মেয়েরা

১৮

স্কুল ফিডিংয়ের ডিম-পাউরুটি আত্মসাৎ: সেই প্রধান শিক্ষিকাকে তলব

১৯

বিএফএর ‘একতরফা’ নির্বাচন বন্ধ করে আহ্বায়ক কমিটি গঠনের দাবি

২০
X