বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫, ১০:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগ, ছাত্রদলের নিন্দা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রার মোটিফ তৈরির সঙ্গে যুক্ত চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বুধবার (১৬ এপ্রিল) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, পলাতক খুনি হাসিনার মোটিফ বানানোর সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে। এতদিন যারা নিজেরাই আগুন দিয়ে বিএনপির নেতাকর্মীদের অগ্নিসন্ত্রাসী বলে আখ্যায়িত করতো, যারা নিজেদের হিন্দু ধর্মাবলম্বীদের রক্ষক বলে দাবি করতো, সময়ের পরিবর্তনে আজ তারাই হিন্দু সম্প্রদায়ের বাড়িতে অগ্নিসংযোগ করে দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চাইছে।

নেতারা আরও বলেন, জ্বালাও পোড়াও আর ধ্বংসের রাজনীতি যাদের মজ্জাগত চরিত্র, তাদের কাছ থেকে এর চাইতে ভাল কিছু আশা করাটাও দুরূহ।

এছাড়াও এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তারা। একইসঙ্গে চারুকলার শোভাযাত্রা সংশ্লিষ্ট সকল শিল্পী ও কর্মীদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবি ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগ

‘আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’

ডা. জুবাইদা রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে ঢামেকে বৃক্ষরোপণ কর্মসূচি

ধানমন্ডিতে সাংবাদিককে মারধর : জামায়াতের চার কর্মী বহিষ্কার

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত মৃদুল, দাবি পরিবারের

বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ গোল করলেই পেলের রেকর্ডে ভাগ বসাবেন নেইমার

শাহজালাল বিমানবন্দরে আনসারদের তৎপরতায় প্রবাসীর হারিয়ে যাওয়া লাগেজ উদ্ধার

খামেনির রাষ্ট্রীয় জানাজায় মোদিকে ইরানের আমন্ত্রণ

বিপৎসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

১০

বিএমইউর ৫৩৯ রেসিডেন্টকে থিসিস গ্র্যান্ট প্রদান

১১

বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে!

১২

‘ফাইনাল পর্যন্ত’ আর্জেন্টিনার সূচি জানা গেল, শেষ বত্রিশে প্রতিপক্ষ কারা

১৩

আওয়ামী লীগ থেকে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ

১৪

উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা

১৫

‘এক মণ পেঁয়াজ বেচে এক কেজি মাংসও মেলে না’, বড় লোকসানে চাষিরা

১৬

ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

১৭

সেদিন কেন মেজাজ হারিয়েছিলেন মেসি?

১৮

দুর্বৃত্তদের ছোড়া পাথরে দৃষ্টিশক্তি হারালেন আইনজীবী

১৯

‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন ডা. আশীষ কুমার

২০
X