কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ মে ২০২৫, ০৬:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

নারী বিষয়ক সংস্কার প্রস্তাব প্রত্যাহারে হেফাজতের আলটিমেটাম

হেফাজতে ইসলাম বাংলাদেশের বিক্ষোভ মিছিলে দলটির নেতা-কর্মীরা। ছবি : সংগৃহীত
হেফাজতে ইসলাম বাংলাদেশের বিক্ষোভ মিছিলে দলটির নেতা-কর্মীরা। ছবি : সংগৃহীত

নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব আগাগোড়া ইসলামবিরোধী বলে মন্তব্য করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতারা। তারা বলেন, যদি শনিবারের (০৩ মে) মধ্যে নারী বিষয়ক সংস্কার প্রস্তাব প্রত্যাহার না করা হয়, তাহলে সারা দেশে আগুন জ্বলবে।

শুক্রবার (০২ মে) জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর পল্টন জোনের উদ্যোগে সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিলে দলটির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব এসব কথা বলেন। বিক্ষোভ মিছিলটি বায়তুল মোকাররম মসজিদ থেকে শুরু হয়ে পল্টন, বিজয়নগর এলাকা প্রদক্ষিণ করে।

হেফাজতে ইসলাম বাংলাদেশ পল্টন জোনের সভাপতি মুফতি সালাউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজীর পরিচালনায় এ সংহতি সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন- সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা সরওয়ার কামাল আজিজী, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা ড. শুয়াইব আহমদ, মাওলানা মীর ইদ্রিস নদভী, মাওলানা নূর হোসাইন নূরানী, মুফতি জাবের কাসেমী, মুফতি ফখরুল ইসলাম, মাওলানা জয়নুল আবেদিন, মুফতি আজারুল ইসলাম, মুফতি শরিফুল্লাহ, মাওলানা রাকিবুল ইসলাম ফারুকী, মাওলানা আব্দুল্লাহ মাসুদ খান, মাওলানা হোসাইন আকন্দ, মাওলানা আসাদুল্লাহ জাকির ও হাকিম আজহারুল ইসলাম নোমানী প্রমুখ।

সমাবেশে নেতারা বলেন, প্রস্তাবিত নারী সংস্কার কমিশন ইসলামি শরিয়ার সম্পূর্ণ পরিপন্থি। তারা এ প্রস্তাব বাতিলের দাবি জানিয়ে সরকারকে হুঁশিয়ারি দেন। হেফাজতে ইসলাম জানিয়েছে, আগামীকাল ৩ মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তাদের পূর্বনির্ধারিত মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। আজকের এই বিক্ষোভ মূলত সেই সমাবেশের প্রচারের অংশ হিসেবে করা হয়েছে।

নেতারা আরও বলেন, নারী সংস্কারের নামে ধর্মীয় মূল্যবোধে আঘাত মেনে নেওয়া হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১০

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১১

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

১২

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

১৩

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১৪

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১৫

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

১৬

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

১৭

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

১৮

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৯

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

২০
X