কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ মে ২০২৫, ০৮:৪০ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের ক্লিন ইমেজধারীদের বিএনপির সদস্য হওয়া সংক্রান্ত খবরের প্রতিবাদ রিজভীর

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পুরোনো ছবি
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পুরোনো ছবি

‘আওয়ামী লীগের ক্লিন ইমেজধারী কর্মীরাও বিএনপির সদস্য হতে পারবেন’ বলে বৃহস্পতিবার (০৮ মে) তাকে উদ্ধৃত করে গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে- সেটিকে সম্পূর্ণরূপে ‘মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (০৮ মে) বিকেলে গণমাধ্যমে বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন প্রেরিত এক প্রতিবাদ লিপিতে এ কথা বলেন তিনি।

প্রতিবাদ লিপিতে বলা হয়, আওয়ামী লীগের ক্লিন ইমেজধারী কর্মীরাও বিএনপির সদস্য হতে পারবেন বলে আজ (বৃহস্পতিবার) গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে- তা সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘যারা দীর্ঘদিন রাজনীতি করেনি অথবা আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের আমলের আগেই দল থেকে চলে গেছেন এবং আওয়ামী লীগের দুঃশাসন, লুটপাট, টাকা পাচারের বিরুদ্ধাচরণ করেছেন, তারা (বিএনপিতে) যোগ দিতে পারেন। আমরা চাচ্ছি- সমাজের যারা সজ্জন মানুষ, একদম ভদ্র মানুষ, যারা হয়তো অবসরে গেছেন, অন্তরে জাতীয়তাবাদী রাজনীতি লালন করতেন, তিনি একজন শিক্ষক হতে পারেন, ব্যাংকার হতে পারেন, সরকারি কর্মকর্তা হতে পারেন, এনজিও কর্মকর্তা হতে পারেন, কৃষক ও শ্রমিক হতে পারেন- তারাও প্রাথমিক সদস্য হতে পারবেন। এক্ষেত্রে বিএনপি’র আদর্শে বিশ্বাসী মানুষরাই বিএনপি’র প্রাথমিক সদস্য হতে পারবেন।’

প্রতিবাদ লিপিতে আরও বলা হয়, ‘অথচ আমার (রিজভী) বক্তব্য বিকৃত করে বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আমার সঠিক বক্তব্য তুলে ধরার জন্য গণমাধ্যমের প্রতি আহবান জানাচ্ছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১০

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১২

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৩

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৪

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১৫

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১৬

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৭

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৮

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১৯

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

২০
X