কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মে ২০২৫, ১১:৫১ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ নিষিদ্ধে ৪ রোডম্যাপ দিলেন তুহিন মালিক

আইনজীবী ড. তুহিন মালিক। ছবি : সংগৃহীত
আইনজীবী ড. তুহিন মালিক। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে আবারও উত্তাল হয়েছে রাজপথ। দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন না এলে আবারও সারা ঢাকা শহরে ব্লকেড এবং ঢাকা মার্চ ঘোষণা করা হবে বলেও ঘোষণা দেওয়া হয়েছে।

তবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চারটি রোডম্যাপ দিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. তুহিন মালিক।

শুক্রবার (৯ মে) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে তিনি ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দলটি নিষিদ্ধকরণে পদ্ধতি জানালেন।

তুহিন মালিক লেখেন, আওয়ামী লীগ নিষিদ্ধে ৪ রোডম্যাপ হলো౼১. ন্যাশনাল ও পলিটিকাল, ২. লিগ্যাল, ৩. জুডিশিয়াল, ৪. কন্সটিটিউশনাল।

১. ন্যাশনাল ও পলিটিকাল : ৫ আগস্ট পলিটিকালি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে। ন্যাশনাল ও পলিটিকাল ঐকমত্য ও সিদ্ধান্তও কার্যকর হয়ে গেছে। নতুন করে এই ইস্যু আনা মানে নিষিদ্ধের সিদ্ধান্তকে পিছিয়ে দেওয়া। তবে নিষিদ্ধের প্রক্রিয়া নিয়ে হয়তো প্রতিটি রাজনৈতিক দলেরই ভিন্ন রাজনৈতিক কৌশল থাকতে পারে। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে বিএনপিসহ কারোই তো কোনো আপত্তি থাকার কথা নয়। আওয়ামী লীগ নিষিদ্ধে বিএনপি তার অভিমত লিখিত ও মৌখিকভাবে জানিয়েছে। এ ক্ষেত্রে তারা সরকারকে সিদ্ধান্ত নিতে বলেছে। সরকার সিদ্ধান্ত নিলেই তো হয়। কে বাধা দেবে? আপত্তি করার কেউ কী আছে?

২. লিগ্যাল : নির্বাহী আদেশ দিয়ে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করাটা কালকের মধ্যেই সম্ভব। সেই সাথে সবচেয়ে জরুরি হচ্ছে, অবিলম্বে জুলাই ঘোষণাপত্র জারি করে আওয়ামী লীগ নিষিদ্ধের বিধান চিরস্থায়ী করে দেওয়া।

৩. জুডিশিয়াল : আইসিটি ট্রাইব্যুনালের আইনে সংগঠনের বিচার করার বিধান নাই। এতটা সময় চলে গেল, অথচ সরকার আইন সংশোধন করে এই বিধান যুক্ত করার সময় পায়নি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করাটা কালকের মধ্যেই সম্ভব।

৪. কন্সটিটিউশনাল : নতুন সংবিধানে একাধিকবার গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ। ফ্যাসিস্ট আওয়ামী লীগ মানুষের মনে এমনই ভীতি সৃষ্টি করেছে, অনেকে আতঙ্কগ্রস্ত, আওয়ামী লীগ ফিরে আসলে নিষিদ্ধের সব বিধান বাতিল করে দিয়ে চরমতম প্রতিশোধ নেবে। ভুল সবই ভুল। জেনে রাখুন, আওয়ামী লীগ আর কখনোই ফিরতে পারবে না। পৃথিবীর ইতিহাসে গণহত্যাকারী ফ্যাসিস্টের কোনো প্রত্যাবর্তন হয় না। হলে ইতিহাস মিথ্যা হয়ে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোসল করতে পুকুরে নেমে প্রাণ গেল ২ বোনের

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

১০

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে করা যাবে যেসব কাজ

১১

বিয়ের ৬ মাস পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

১২

ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা নিয়ে ‘১২তম ডিজিটাল সামিট’ অনুষ্ঠিত

১৩

গৃহকর্মীকে হত্যা, স্ত্রীসহ পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রিমান্ডে

১৪

বিশ্বকাপের মাঝে অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

১৫

‘এই লড়াইয়ে যদি আপনাদের পতন হয়, আমাদের কিছু করার থাকবে না’

১৬

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

১৭

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

১৮

বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

১৯

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

২০
X