বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ২৭ মে ২০২৫, ১১:২৭ পিএম
অনলাইন সংস্করণ

আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা চরমোনাই পীরের

ঠাকুরগাঁওয়ে অপরাজেয় ৭১ মাঠে এক জনসভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। ছবি : কালবেলা
ঠাকুরগাঁওয়ে অপরাজেয় ৭১ মাঠে এক জনসভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। ছবি : কালবেলা

আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

মঙ্গলবার (২৭ মে) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে শহরের অপরাজেয় ৭১ মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

চরমোনাই পীর বলেন, একটি দল সংস্কারের কথা না শোনে শুধু নির্বাচন নির্বাচন করছে। বিদেশি সুরে কথা বলছে। তারা ক্ষমতায় গেলে কী করবেন তা জাতি জেনে গেছে৷ যারা খুনি, টাকা পাচারকারী তাদের জনগণ আর ক্ষমতায় দেখতে চাই না৷ হাসিনাকে খাবার না খেয়ে পালাতে হয়েছে। অতএব সরকারকে সুন্দরভাবে কাজ করার সুযোগ করে দেন।

রাজনৈতিক দলগুলোর অসহযোগিতা ও দেশি-বিদেশি ষড়যন্ত্রের শিকার হওয়ায় প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চেয়েছিলেন বলে মন্তব্য করে চরমোনাই পীর আরও বলেন, আমরা প্রধান উপদেষ্টাকে সহযোগিতার আশ্বাস দিয়েছি। জুলাই গণঅভ্যুত্থানে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে। অনেকে আহত, কেউ অন্ধ, কেউ পঙ্গুত্ব বরণ করেছেন৷ আগে সংস্কার-বিচার দৃশ্যমান করে নির্বাচন দেওয়ার কথা বলে এসেছি আমরা।

এ সময় দলটির যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকী, ছাত্র আন্দোলনের সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের ঠাকুরগাঁও জেলা আমীর মাওলানা মুহাম্মদ হাফিজ উদ্দীনসহ দলটির অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X