কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ০৮:১৭ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ০৯:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

৩১ দফা বাস্তবায়ন হলে নারীদের অধিকার নিশ্চিত হবে : আজাদ

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আবুল হোসেন আজাদ বলেছেন, আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা রূপরেখা দিয়েছেন। ৩১ দফা বাস্তবায়ন হলে নারীদের অধিকার নিশ্চিত হবে। মানুষের কথা বলার অধিকার থাকবে।

শনিবার (৯ আগস্ট) বিকেলে যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়নের বেলকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আবুল হোসেন আজাদ আরও বলেন, আমাদের দেশের নারীরা পারে দেশকে এগিয়ে নিয়ে যেতে। নারীরা দেশ গড়ার মূল কারিগর। দেশের নারীরা এখন অনেক সচেতন। মিথ্যা কিছু বলে তাদের বোঝানো যাবে না।

তিনি বলেন, আমরা শহীদ জিয়ার সৈনিক। আমরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ভালোবাসি। বিগত ফ্যাসিবাদী আওয়ামী শাসনামলে তার ওপর অত্যাচার-নির্যাতন চালানো হয়েছে। এমন একজন মাতৃতুল্য নেত্রীকে পরিত্যক্ত ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছিল, যেখানে কোনো মানুষ বাস করে না। স্যাঁতস্যাঁতে একটি রুমে আমাদের মাতৃতুল্য নেত্রীকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। তারপরও তিনি আওয়ামী সরকারের সাথে আপস করেননি।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, আওয়ামী লীগ মিথ্যা মামলা দিয়ে এবং খুন-গুম করে বিএনপিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছিল, কিন্তু তা পারেনি। শহীদ জিয়ার আদর্শে গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বিএনপি গণমানুষের দল, জনগণের ভালোবাসার দল।

আবুল হোসেন আজাদ বলেন, গত ১৬টি বছর দেশে নির্বাচনের নামে প্রহসন হয়েছে। পরিকল্পিতভাবে মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে দীর্ঘদিন পর দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সুযোগ তৈরি হয়েছে।

এ সময় বিএনপির এই কেন্দ্রীয় নেতা আগামী নির্বাচনে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে জাতীয়তাবাদী দলের প্রার্থীকে ধানের শীষে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে পাঁজিয়া ইউনিয়ন বিএনপির নেতারাসহ সহস্রাধিক নারী কর্মী উপস্থিত ছিলেন। তারা আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে সর্বোতভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন মুকুলের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিমের সঞ্চালনায় নারী সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সিনিয়র সহসভাপতি রেহেনা আজাদ, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস ও আবুল কাশেম, উপজেলা মহিলা দলনেত্রী নুরুন্নাহার নুরি, নাজমা সুলতানা, শাহানা বেগম, কবরী বেগম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

১০

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

১১

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

১২

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১৩

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

১৪

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

১৬

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

১৭

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

১৮

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১৯

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

২০
X