কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৬ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়ার সমাধিতে যুবদলের শ্রদ্ধা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদলের শ্রদ্ধা। ছবি : কালবেলা
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদলের শ্রদ্ধা। ছবি : কালবেলা

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে দলের প্রধান অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল।

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সোমবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ জিয়ার সমাধিতে সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে নেতারা এই ফুলেল শ্রদ্ধা জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি রেজাউল কবির পল, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল, সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ, মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম প্রমুখ।

এদিকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পরিবর্তন করা হয়েছে। দলটি জানিয়েছে, জনদুর্ভোগের কথা চিন্তা করে ঢাকায় বিএনপির আগামীকালের র‌্যালি বাতিল করা হয়েছে। সোমবার (০১ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, জনদুর্ভোগের কথা চিন্তা করে, ঢাকায় বিএনপির আগামীকালের র‌্যালি বাতিল করা হয়েছে। এর পরিবর্তে মজা পুকুর, খাল, নালা পরিষ্কার কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।

এর আগে বিএনপি জানায়, দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করে বিএনপি। দলটি জানায়, সোমবার (১ সেপ্টেম্বর) ভোরে ঢাকার কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলা ১১টায় শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি সারা দেশে সব মহানগর এবং জেলায় আলোচনাসভা ও র‌্যালি হবে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ২টায় ঢাকায় নয়াপল্টনের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি হবে।

বুধবার (৩ সেপ্টেম্বর) দেশের সব উপজেলাে এবং পৌর এলাকায় আলোচনা সভা ও র‌্যালি হবে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সব মহানগর, জেলা-উপজেলায় বৃক্ষরোপণ, মৎস্য অবমুক্তকরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও ক্রীড়া অনুষ্ঠান হবে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) ঢাকায় একটি গোলটেবিল আলোচনা হবে। এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র এবং বিএনপির পক্ষ থেকে পোস্টার প্রকাশ করা হয়েছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলার অ্যাপ / ফেসবুক মার্কেটপ্লেসে বিক্রেতাদের জন্য আসছে বড় চমক

হজে যেতে পারবেন না যারা, জানাল ধর্ম মন্ত্রণালয়

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আর্থিক অনিয়মের তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

মাদক মামলায় তৃতীয় লিঙ্গের একজনের কারাদণ্ড

চট্টগ্রামে ‘হানি ট্র্যাপ’ চক্রের ২ সদস্য গ্রেপ্তার

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে এসডিএফের অভিযোগ

বিশ্ব ম্যানগ্রোভ দিবস / লবণাক্ততা, মাইক্রোপ্লাস্টিক দূষণ ও শিল্পায়নে ‘ধুঁকছে’ সুন্দরবন

সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৫ হাজার

একরামুল হত্যা / শেখ হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

বঙ্গভবন ছাড়লেন বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

১০

ইরানের ‘খাইবার শেকান’ ক্ষেপণাস্ত্রেই কুপোকাত যুক্তরাষ্ট্র

১১

ই-পাসপোর্টের দীর্ঘ ভোগান্তির পর বিশেষ কনস্যুলার সেবা চালু

১২

জরাজীর্ণ ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন বিউটি বেগমের

১৩

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

১৪

কাতারে সমুদ্রপথে নৌযান চলাচল পুরোপুরি স্বাভাবিক ঘোষণা

১৫

ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়াকে বরখাস্তের আদেশ প্রত্যাহার

১৬

গাজার যুদ্ধের আরেক শিকার অপরিণত নবজাতকেরা

১৭

কাজ করে কুল পাচ্ছেন না জাপানের প্রধানমন্ত্রী, ঘুমান মাত্র ‘৩ ঘণ্টা’

১৮

রাষ্ট্রের নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতার মধ্যে ভারসাম্যের আহ্বান আনসারের

১৯

মেসিহীন মায়ামির জয়, অভিষেকেই নজর কাড়লেন কাসেমিরো

২০
X