লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

এলাকাবাসীর মাঝে হিজড়াদের মিষ্টি বিতরণ

এলাকাবাসীর মাঝে মিষ্টি বিতরণ করে হিজড়া জনগোষ্ঠী। ছবি : কালবেলা
এলাকাবাসীর মাঝে মিষ্টি বিতরণ করে হিজড়া জনগোষ্ঠী। ছবি : কালবেলা

লালমনিরহাটে এলাকাবাসীর মাঝে মিষ্টি বিতরণ করেছে হিজড়া জনগোষ্ঠী।

সোমবার (১ সেপ্টেম্বর) জেলার আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সরকারি ঘর পেয়ে আনন্দে তারা এ মিষ্টি বিতরণ করেন।

জানা গেছে, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজকল্যাণ পরিষদের আওতায় লালমনিরহাটের আদিতমারী উপজেলার রোমানুল ইসলাম (মোহনা) নামে এক তৃতীয় লিঙ্গের ব্যক্তির নামে একটি সরকারি ঘর বরাদ্দ দেওয়া হয়। দুই শতাংশ জমির ওপর দুই রুম ও একটি বাথরুম বিশিষ্ট বাড়িটিতে ব্যয় হয়েছে মোট ৩ লাখ ০৪ হাজার টাকা। লালমনিরহাট জেলা সমাজকল্যাণ কমিটির তদারকিতে আদিতমারী উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা প্রশাসনের মাধ্যমে অল্প সময়ে বাড়িটি নির্মাণ করা হয়।

এদিকে সমাজের সুবিধাবঞ্চিত ওই হিজরা জনগোষ্ঠীরা সরকারি পাকা ঘর পেয়ে আনন্দে আত্মহারা। তারা ঘর পেয়ে খুশি হয়ে এলাকার সব শ্রেণিপেশার মানুষদের মাঝে মিষ্টি বিতরণ করেন।

এ সময় হিজড়া জনগোষ্ঠীর গুরুমাতা আকাশি খান জানান, আমরা ছন্নছাড়া জীবনযাপন করি। দেশের বিভিন্ন স্থানে আমরা থাকি। আমরা রেললাইনে বা ঘর ভাড়া করে একসঙ্গে গাদাগাদি করে থাকি। আমাদের কোনো ঘরবাড়ি নেই। সরকার আমাদের ঘর করে দিয়েছেন। আমরা কয়েকজন মিলে ওই ঘরে থাকবো। আমাদের ঠিকানা হয়েছে, এজন্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। এ সময় তিনি অন্যান্য হিজড়া জনগোষ্ঠীকেও পুনর্বাসনের দাবি জানান।

আদিতমারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা জানান, জেলা সমাজকল্যাণ কমিটির তদারকিতে আদিতমারী উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা প্রশাসনের মাধ্যমে বাড়িটি নির্মাণ করা হয়েছে।

আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদার কালবেলাকে জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজকল্যাণ পরিষদের আওতায় উপজেলার তৃতীয় লিঙ্গের রোমানুল ইসলামকে (মোহনা) তিন লক্ষাধিক টাকা ব্যয়ে দুই শতাংশ জমির ওপর দুই রুম ও একটি বাথরুম বিশিষ্ট ঘর করে দেওয়া হয়েছে। এ প্রকল্প চালু রয়েছে বলেও তিনি জানান।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের

ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদায় দেখতে হবে: আইনমন্ত্রী

১৫ আগস্ট ঢাকায় ওলামা-মাশায়েখ সম্মেলন

ফ্লাইওভারে ওড়ানো সেই পতাকা প্রধানমন্ত্রীকে দিতে চান গুলিবিদ্ধ আজিজুর 

যুবদল কর্মী পারভেজ হত্যা: ৩ দিনের রিমান্ডে শ্যুটার চঞ্চল

অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকেই গেলেন নাহিদ রানা, অনিশ্চিত আরও দুই ক্রিকেটার

সারাদেশে বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে দায়িত্ব নিতে হবে: ঢাবি ভিসি

রিমান্ড শেষে শীর্ষ সন্ত্রাসী বাপ্পি ও তার সহযোগী কারাগারে

পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়তে ৩৩০০ ভবনে একযোগে অভিযান

১০

পরিকল্পিত নগরায়ন গড়তে সবুজায়নের বিকল্প নেই: ভূমিমন্ত্রী 

১১

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলা ও শিক্ষার বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী

১২

যুক্তরাষ্ট্র যে কারণে শুল্ক আরোপ করেছে তা ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী

১৩

সেরা গোলের দৌড়ে আর্জেন্টিনার দুই তারকা, তালিকায় আরও আছেন যারা

১৪

শিকড় সন্ধানী 'ইত্যাদি' এবার লক্ষ্মীপুরে, কবে প্রচার?

১৫

ভেনিস চলচ্চিত্র উৎসবে বাঁধনের সিনেমা

১৬

সাধারণ মানুষ ভাবে, যা হয় সবই সরকারের দোষ: বিদ্যুৎমন্ত্রী

১৭

খেলতে গিয়ে খালের পানিতে ডুবে গেল ২ শিশু

১৮

নিয়োগ পরীক্ষার হলে সাবেক এমপি পুত্রের উপস্থিতি নিয়ে বিতর্ক

১৯

প্রবাসীদের আইন মেনে চলতে হবে: মোবাশ্বের আলম

২০
X