কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৭ পিএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ডাকসু কেউ ভিক্ষা দেয়নি, ছাত্ররা আদায় করে নিয়েছে :  সিবগাতুল্লাহ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। এরপর ডাকসু নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা।

সোমবার (০১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি প্রতিক্রিয়া জানান।

পোস্টে সিবগা লিখেন, কিছু পক্ষ বারবার ডাকসু আটকানোর চেষ্টা করেছে। আজ হাইকোর্টের রায়ের মাধ্যমে ডাকসু পেছানোর চেষ্টা করা হলো। বলি কি ডাকসু কেউ ভিক্ষা দেয়নি বরং ছাত্ররা আদায় করে নিয়েছে।

তিনি লিখেন, ছাত্ররা যা আদায় করে নেয় সেটা থামানোর শক্তি আপনাদের নেই। ছাত্ররা ঐক্যবদ্ধ থাকলে দিল্লি আর তার দোসরদের জায়গা ফ্যাসিস্ট শক্তির মতোই ১ লাখ ৪৭ হাজার ৫৭০ বর্গকিলোমিটারের বাইরে সুদূর দিল্লিতে।

এদিকে একটা লোককে ভিপি বানাতে ডাকসু আয়োজন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র ইউনিয়ন সভাপতি মেঘমল্লার বসু।

সোমবার (০১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে এ অভিযোগ করেন তিনি।

মেঘমল্লার বসু অভিযোগ করেন, একটা লোককে ডাকসুর ভিপি বানানোর জন্যই ডাকসু আয়োজন করা হইতেসে। এক সেশানে দুই বার এমফিলে ভর্তি নেওয়া হইতেসে। সেই লোক আবার ক্যামেরায় আইসে বলতেসে ডাকসুর কাজ নেতা প্রোডিউস করা না।

তিনি বলেন, বর্তমানে দাঁড়ায়ে যে যত বড় অরাজনৈতিকতার ধ্বজাধারী ততবড় রাজনৈতিক এজেন্ডা তার, এটাই বাস্তব। কিছু লোক ইলেকশানে দাঁড়ই হইসেন প্রেশার গ্রুপের কাজ করতে। পার্টিকুলার কিছু অর্গানাইজেশনের অনুকূলে যেন সব কিছু থাকে অন্য প্যানেলে দাঁড়ায়ে সেটা এনশিওর করতে।

এর আগে ডাকসু নিয়ে চেম্বার জজ আদালতের রায়ের পর ব্রিফিং করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষের আইনজীবী শিশির মনির। তিনি বলেন, বিষয়টির ‍গুরুত্ব বিবেচনা করে আমরা চেম্বার জজ আদালতে হাতে লিখিত আবেদন করেছি। লিখিত আবেদন গ্রহণ করে চেম্বার জজ হাইকোর্ট ডিভিশনের ডাকসু নির্বাচন স্থগিতের আদেশের সিএমপি ফাইল ও শুনানির আগ পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছেন। অর্থাৎ এই মুহূর্তে ডাকসু নির্বাচন পরিচালনার ক্ষেত্রে কোনো বাধা নেই। এমনকি প্রার্থীদের প্রচারণার ক্ষেত্রেও কোনো বাধা নেই।

তিনি বলেন, আমরা আগামীকাল সকালে অফিস খুললে সিএমপি দায়ের করব। আশা করি আগামীকাল গুরুত্বের বিচারে আদালতে শুনানি হবে। এছাড়া হাইকোর্ট বিভাগের আদেশের কার্যকারিতা স্থগিত থাকবে। অর্থাৎ ডাকসু নির্বাচন আয়োজন, পরিচালনা, ক্যাম্পেইন, ছাত্রদের উৎসব এসব বিষয়ে কোনো স্থগিতাদেশ থাকল না।

তিনি বলেন, এসএম ফরহাদের বিষয়ে হাইকোর্ট ডিভিশন কোনো আদেশ দেননি। আদালত রুল জারি করেছেন। আগামীকাল চেম্বার জজ আদালতে পরিপূর্ণ শুনানি হলে সেখানে সিদ্ধান্ত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন আমির হামজা

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

১০

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

১১

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

১২

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

১৩

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

১৪

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

১৫

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

১৬

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

১৭

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

১৮

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

১৯

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

২০
X