মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
জবি প্রতিনিধি
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪০ পিএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

আস-সুন্নাহ ফাউন্ডেশনের মেধাবী প্রকল্পে আবেদন করতে পারবেন জবি শিক্ষার্থীরা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

তৃতীয় ধাপে আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত মেধাবী প্রকল্পে আবেদন কার্যক্রম শুরু হয়েছে। এতে আবেদন করতে পারবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) স্নাতক (সম্মান) ও বিবিএ ২০২২-২৩, ২০২৩-২৪ ও ২০২৪-২৫ সেশনের ছাত্ররা। সোমবার (১ সেপ্টেম্বর) জবি ছাত্র হল-০১ এর প্রভোস্ট মুহাম্মদ আসাদুজ্জামান সাদী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত মেধাবী প্রকল্পে ছাত্রদের আবাসিক সিট বরাদ্দের লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩, ২০২৩-২৪ ও ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (১৮, ১৯ ও ২০তম ব্যাচের) আগ্রহী ছাত্রদের আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে নিম্নবর্ণিত গুগল লিংক এবং সরাসরি আবেদন ফরমে আবেদন করার জন্য বলা হলো।

এর আগে, গত বছর ডিসেম্বরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের সঙ্গে স্কলারশিপসহ অস্থায়ী ভিত্তিতে ৭০০ জবি শিক্ষার্থীর আবাসনের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করা হয়। এরপর গত ২০ মে আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত মেধাবী প্রকল্পে প্রাথমিকভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৫০০ ছাত্রের আবাসনের জন্য আবেদন শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ছাত্ররা আবেদনের সুযোগ পায়। এরপর গত ১ জুন প্রকাশিত এক বিজ্ঞপ্তি অনুসারে ১৪, ১৫ ও ১৬ জুন মেধাবী প্রকল্পের সাক্ষাৎকার গ্রহণ শুরু হয়।

প্রসঙ্গত, আস-সুন্নাহ ফাউন্ডেশনের মেধাবী প্রকল্প একটি শিক্ষাবান্ধব সামাজিক উদ্যোগ, যা মেধাবী, দরিদ্র ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য আবাসন, ধর্মীয় নৈতিকতা ও মানসিক বিকাশে সহায়তা প্রদান করে।

আবেদনের গুগল লিংক

https://forms.gle/udEeNqS95WnbbTEs8forms.gle

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X