কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ত্রিভুজ প্রেমের জেরে ছুরিকাঘাতে নারী নিহত

ছবি : প্রতীকী
ছবি : প্রতীকী

কম্বোডিয়ার ফনম পেনের এক পার্কে ছুরিকাঘাতে নিহত হয়েছেন জেসিকা ক্যারিয়াড হপকিন্স নামে এক ব্রিটিশ নারী। পুলিশ জানিয়েছে, এই ঘটনাটি ঘটেছে ব্যক্তিগত সম্পর্কের টানাপড়েন ও একটি তথাকথিত ত্রিভুজ প্রেমের জটিলতার কারণে। ৩৪ বছর বয়সী নিহত জেসিকা যুক্তরাজ্যের হার্টফোর্ডশায়ারের হারপেনডেনের বাসিন্দা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ খবর জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার রাতে ফনম পেনের চামকারমন জেলার একটি পাবলিক পার্কে জেসিকার মরদেহ পাওয়া যায়। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, হপকিন্সের গলায় ও শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল।

ফনম পেনের পুলিশ কমিশনার চুয়োন নরিন জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে- হত্যার পেছনে হিংসা ও ব্যক্তিগত সম্পর্কজনিত কারণ জড়িত।

এই ঘটনার জের ধরে পরদিন শনিবার পুলিশ ৩৩ বছর বয়সী এক বিদেশি নারীকে গ্রেপ্তার করে। পরে তাকে কঙ্গো প্রজাতন্ত্রের নাগরিক কিডিকিলা নগান্ডা গ্লোডি হিসেবে শনাক্ত করা হয়। জানা গেছে, গ্লোডি ও জেসিক একই বাসায় ভাড়া থাকতেন।

আরও পড়ুন : ১৪ বছর ব্যাংকে চাকরির পর এখন ফুটপাতে করছেন ভিক্ষা

পুলিশের তদন্ত কর্মকর্তা এম ভিচটার স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, ঘটনার দিন দুই নারী মোটরবাইকে করে কোহ পিচে যান। এরপর কাছের একটি পার্কে বসে তাদের মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই সময় জেসিকাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন গ্লোডি এবং ধারালো ছুরি দিয়ে একাধিকবার জেসিকার গলায় আঘাত করেন।

ঘটনার পর গ্লোডি সেখান থেকে পালিয়ে যান। পুলিশ পরে ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছে। শনিবার বিকেলে দাউন পেন জেলার একটি বিউটি সেলুন থেকে গ্লোডিকে আটক করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হাতকড়া পরিহিত অবস্থায় পুলিশ তাকে বের করে নিয়ে যাচ্ছে।

পুলিশ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল বুন সাটিয়া জানান, জিজ্ঞাসাবাদে গ্লোডি স্বীকার করেছেন, তিনি ধারণা করেছিলেন তার প্রেমিক জেসিকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। এই সন্দেহ থেকেই তাদের মধ্যে সংঘাত শুরু হয়।

ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহতের পরিবারের পাশে তারা রয়েছে এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X