মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

সাভারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থ-অসুস্থদের আর্থিক সহায়তা

আর্থিক সহায়তা প্রদান করছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মো. খোরশেদ আলম। ছবি : কালবেলা
আর্থিক সহায়তা প্রদান করছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মো. খোরশেদ আলম। ছবি : কালবেলা

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভারে দুস্থ ও অসুস্থ পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে পৌর এলাকার ছায়াবীথির নিজ বাসভবনে এ সহায়তা দেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রার্থী লায়ন মো. খোরশেদ আলম।

অনুষ্ঠানে বিএনপি নেতা খোরশেদ আলম বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতায় এসে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করেছিলেন। তিনি শক্ত হাতে চুরি, ডাকাতি ও দুর্নীতির লাগাম টেনে ধরেছিলেন। এর ফলে অল্প সময়ের মধ্যেই জনগণের মনে স্বস্তি ফিরে আসে।

তিনি আরও বলেন, দল হিসেবে বিএনপি দেশের সেরা, আর এই ঐতিহাসিক দায়িত্ব যদি বিএনপি পালন করে, তাহলে আগামী দিনগুলোতে দেশের জন্য আরও বড় অবদান রাখা সম্ভব হবে।

খোরশেদ আলম বলেন, এক সময় সাভারে বিএনপির কর্মী খুঁজে পাওয়া যেত না। কিন্তু আজ বিএনপির নির্যাতিত কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষও আমার সঙ্গে রয়েছে। আমি সাভারের মানুষের কথা ভাবি এবং তাদের নিয়ে কাজ করতে চাই। পরিকল্পিতভাবে একটি সুন্দর পৌরসভা গড়ে তোলাই আমার লক্ষ্য।

সাভার পৌর বিএনপির সহসভাপতি আব্দুল গফুর বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- পৌর ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিবুর রহমান চম্পক, ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইয়ার রহমান উজ্জ্বল, ৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু, ৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী ইউনুস খান, ৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী মোশাররফ হোসেন মোল্লা, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি হযরত আলী, পৌর বিএনপি নেতা খান মজলিশ বাবু ও পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X