কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৬ পিএম
অনলাইন সংস্করণ

পূর্ণাঙ্গ গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আফাজ উদ্দিনের 

খাল পরিষ্কার কার্যক্রমে ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতারা। ছবি : সংগৃহীত
খাল পরিষ্কার কার্যক্রমে ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতারা। ছবি : সংগৃহীত

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন বলেছেন, স্বৈরাচার ও স্বাধীনতাবিরোধীদের সম্পর্কে সজাগ থেকে দেশে পূর্ণাঙ্গ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর উত্তরার ১৫ নম্বর সেক্টর, এভিনিউ-এ ওয়ান সংলগ্ন ৫ নম্বর ব্রিজের পাশে আয়োজিত খাল পরিষ্কার কার্যক্রমে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

আফাজ উদ্দিন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্বোধনে ঘোষিত এই কর্মসূচি ইতোমধ্যে সারাদেশে ব্যাপক সাড়া ফেলেছে। জনগণের জন্য আমাদের কাজ করতে হবে। জনগণকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে হবে।

উল্লেখ্য যে, খাল পরিষ্কার কর্মসূচিতে মুহাম্মদ আফাজ উদ্দিন সশরীরে উপস্থিত থেকে নিজ হাতে কাজ করেন। এতে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী অংশগ্রহণ করে পরিবেশ ও জনকল্যাণমুখী এ উদ্যোগকে সফল করে তোলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- উত্তরা পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সোলেমান হাসান, মোহাম্মদ আলী, আওলাদ হোসেন, সিনিয়র সদস্য বাদল হাওলাদার, থানা বিএনপির সদস্য আনোয়ার প্রধান, রকুন উদ্দিন, মো. হৃদয়, পশ্চিম থানা বিএনপি নেতা নুর আলম সোহাগ, ৫১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মাসুদ সরকার, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাতুল, সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান নুরু, স্বেচ্ছাসেবক দলের নেতা রিয়াদ সরকার হীরা, যুবদল নেতা মেহেদী হাসান টুটুল, সাংগঠনিক সম্পাদক বাইতুল আহমেদ বাশারসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরো এক শিশুর মৃত্যু

বাধ্যতামূলক অবসরে পুলিশের আরও ১৭ কর্মকর্তা

জাবি মেডিকেল সেন্টারে ওষুধ গায়েব: স্টোর কর্মকর্তা বরখাস্ত

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

পদার্থবিজ্ঞান ১ম পত্র পরীক্ষা দিতে না পারাদের জন্য বড় সুযোগ

‘আর্জেন্টিনাকে ব্যঙ্গ করে গান’, ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক

ভ্রমণের মজা নষ্ট করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া: জরিপ

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

১০

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

১১

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১২

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

১৩

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

১৪

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১৫

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

১৬

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১৭

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১৮

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১৯

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

২০
X