কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:২১ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম গণঅধিকার পরিষদের

বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। ছবি : সংগৃহীত
বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। ছবি : সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে যারা রক্তাক্ত করেছে—তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে ৪৮ ঘণ্টার পর আমরা এমন কর্মসূচি দেব সরকার কিন্তু আমাদের আর থামাতে পারবে না।

রোববার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক সংবাদ সম্মেলনে এ আলটিমেটাম দেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।

তিনি বলেন, আমরা এখনই বলছি না, কী কর্মসূচি দেব। সেটি হতে পারে যমুনা ঘেরাও অথবা সচিবালয় ঘেরাও। ৪৮ ঘণ্টা পরে যদি গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা সচিবালয় কিংবা যমুনা ঘেরাও করে তার পুরোপুরি দায় সরকারের ওপর বর্তাবে।

রাশেদ খাঁন বলেন, ১৭ দিন ধরে নুরুল হক নূর হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। আজ তিনি রিলিজ নিতে চেয়েছিলেন। এর কারণ হলো এত দীর্ঘ সময় হাসপাতলে থাকা একজন জাতীয় নেতার জন্য অনেক বেদনাদায়ক। কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা শেষে ডাক্তারদের পক্ষ থেকে জানানো হয়েছে নুরের এখনো রিলিজ নেওয়ার সময় হয়নি। এখন পর্যন্ত তার নাকের হাড় ভাঙা, চোয়াল ভাঙা, মাড়িতে আঘাত লাগার কারণে তিনি শক্ত কোনো খাবার খেতে পারছেন না, তার মাথায়ও আঘাত লেগেছে।

গত শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় কাকরাইলে জাপা ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। জাপার কার্যালয়ের সামনে দিয়ে গণঅধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় এ ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হকসহ বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত নুরসহ ৬ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১০

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১১

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১২

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৩

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৪

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৫

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৬

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৮

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৯

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

২০
X