কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৫ পিএম
অনলাইন সংস্করণ

গণতন্ত্র পুনরুদ্ধার ও পরিবেশ রক্ষায় একসঙ্গে কাজ করার আহ্বান কফিল উদ্দিনের

রাজধানীর উত্তরায় সাধারণ মুসল্লি ও স্থানীয় মানুষের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ। ছবি : কালবেলা
রাজধানীর উত্তরায় সাধারণ মুসল্লি ও স্থানীয় মানুষের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ। ছবি : কালবেলা

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ বলেছেন, জনগণের ভোটাধিকার, গণতন্ত্র ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করা ছাড়া সামনে আমাদের কোনো পথ নেই। এ জন্যই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা একটি যুগান্তকারী রূপরেখা।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর উত্তরা-১০ নম্বর সেক্টরের ২নং রোডের বড় মসজিদে জুমার নামাজ আদায় শেষে সাধারণ মুসল্লি ও স্থানীয় মানুষের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণকালে তিনি এ কথা বলেন।

কফিল উদ্দিন আহমেদ বলেন, বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করবে। আমরা চাই, জনগণের ভোটে একটি নির্বাচিত সরকার গঠিত হোক, যেখানে থাকবে জবাবদিহিতা ও ন্যায়বিচার।

তিনি আরও বলেন, বিএনপি আগামীতে জনগণের ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করলে ৩১ দফা বাস্তবায়ন করা হবে। ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে শুধু রাজনৈতিক পরিবর্তনই হবে না, বরং দুর্নীতি কমবে, বিচার বিভাগ স্বাধীন হবে এবং সাধারণ মানুষের অধিকার নিশ্চিত হবে।

রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি কফিল উদ্দিন পরিবেশ রক্ষায়ও জনগণকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তিনি লিফলেট বিতরণ শেষে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন।

এ সময় কফিল উদ্দিন আহমেদ বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, পরিচ্ছন্ন ও দূষণমুক্ত বাংলাদেশ গড়ে তোলা আমাদের দায়িত্ব। রাজনৈতিক পরিবর্তনের পাশাপাশি পরিবেশ রক্ষার আন্দোলনেও বিএনপি জনগণকে সঙ্গে নিতে চায়।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে গণসংযোগ কার্যক্রমে অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

১০

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

১১

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১২

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

১৩

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

১৫

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

১৬

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

১৭

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১৮

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১৯

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

২০
X