সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৬ পিএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

‘সবার পরামর্শে সরকার গঠন করলেও, ব্যর্থতার দায় এনসিপিকেই নিতে হচ্ছে’

বক্তব্য রাখছেন হাসনাত আব্দুল্লাহ। ছবি : সংগৃহীত
বক্তব্য রাখছেন হাসনাত আব্দুল্লাহ। ছবি : সংগৃহীত

বিএনপিসহ অন্য দলের অংশ থাকলেও অন্তর্বর্তী সরকারের সব ব্যর্থতা ও সীমাবদ্ধতার দায় নিতে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) নিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, ‘সবার পরামর্শে সরকার গঠন করলেও, ব্যর্থতার দায় এনসিপিকেই নিতে হচ্ছে।’

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘তারুণ্যের রাষ্ট্রচিন্তা’র তৃতীয় সংলাপে তিনি এসব কথা বলেন। ফ্যাসিবাদিদের বিরুদ্ধে এনসিপি অবস্থান স্পষ্ট করেছে জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর থেকে পূর্ণ-সহযোগিতা পাওয়া যায়নি, অনেকটা একাই লড়তে হয়েছে। রাজনীতি যখন ব্যবসায়ীদের হাতে গেছে, তখনই বিরোধী রাজনীতিবিদদের হত্যার বৈধতা দেওয়া হয়েছে। রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে পেরেছে এনসিপি, এটি দেশের জন্য বড় অর্জন।’

তিনি আরও দাবি করেন, মিডিয়া ও সেনাবাহিনীর একটি অংশ বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে, তাদের বিরুদ্ধে আমরা লড়াই করছি, অনেকটা একাই। আমরা মিডিয়ার চোখে চোখ রেখে কথা বলছি। সত্যকে সত্য ও মিথ্যাকে মিথ্যা বলছি। মিডিয়া ট্রায়ালের মাধ্যমে এনসিপির নেতাদের চরিত্র হনন করা হয়েছে।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘গত ৫ আগস্টে আমরা কক্সবাজারে গেছি। মিডিয়াতে বলা হলো আমরা বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে মিটিং করেছি। তবে আমরা মিডিয়াবিরোধী নই, কিন্তু মিডিয়ায় বস্তুনিষ্ঠতা চাই।’

আরও পড়ুন : বিএনপি নেত্রীকে ক্ষমা চাওয়ার আহ্বান, না হলে ব্যবস্থা নেবে ছাত্রশিবির

তিনি আরও বলেন, ‘গঠনের পর থেকে এনসিপির অর্জন কম নয়। আমাদের সীমাবদ্ধতা আছে, আমাদের সীমাবদ্ধতা আমরা পর্যাযালোচনা করি। ভুল স্বীকার করতে পারি। আপনারা পরামর্শ দেবেন, আমরা সংশোধন করে বাংলাদেশপন্থি রাজনীতি করব।’

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ জনের দলে পরিণত হলো আর্জেন্টিনা, মহাবিপদে মেসিরা 

দ্বিতীয় হাইড্রেশন ব্রেকের আগেও নিষ্প্রভ মেসি ও আর্জেন্টিনা, লক্ষ্যে শট নেই

ফাইনাল দেখতে স্টেডিয়ামে উপস্থিত প্রায় ৮০ হাজার দর্শক

বিশ্বকাপ ফাইনালের আগে মঞ্চ মাতালেন আইশোস্পিড

মার্টিনেজের চোটে 'বাড়তি চাপে' আর্জেন্টিনা

মহাগুরুত্বপূর্ণ ম্যাচেই বড় ধাক্কা! চোটের কারণে মাঠ ছাড়লেন আর্জেন্টিনার তারকা ফুটবলার

মেসির বিপক্ষে বাজি ধরা কঠিন: ট্রাম্প

ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে যে রেকর্ড গড়লেন ইয়ামাল

গোলশূন্য সমতায় বিরতিতে আর্জেন্টিনা-স্পেন

স্পেনের পাসিং ফুটবলে ‘দিশেহারা’ আর্জেন্টিনা

১০

হাইড্রেশন ব্রেকের আগে মেসিদের বিপক্ষে স্পেনের দাপট

১১

ব্রাজিলিয়ান কিংবদন্তির রেকর্ড ছুঁলেন মেসি

১২

লামিন ইয়ামালের নামের পেছনে যে হৃদয়ছোঁয়া গল্প

১৩

২০১০–এর সঙ্গে অবিশ্বাস্য ৭ মিল, আবারও কি বিশ্বকাপ জয়ের পথে স্পেন?

১৪

ফাইনালে মেসিকে ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা

১৫

শেষ মুহূর্তে ৩ পরিবর্তন, আর্জেন্টিনার শুরুর একাদশ ঘোষণা

১৬

স্পেনের একাদশ ঘোষণা

১৭

জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে দেব না:  আমান

১৮

ফাইনালের আগে যে বার্তা দিয়ে আলোচনায় ইয়ামাল

১৯

ফাইনালের আগে ও মাঝে ঝড় তুলবেন শাকিরা-বিটিএস, দেখে নিন সূচি

২০
X