কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫০ এএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৩ এএম
অনলাইন সংস্করণ

ঢাকা-১৮ আসনে বিএনপি নেতা কফিল উদ্দিনের উঠান বৈঠক

উঠান বৈঠকে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এম কফিল উদ্দিন আহমেদসহ অন্যরা। ছবি : কালবেলা
উঠান বৈঠকে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এম কফিল উদ্দিন আহমেদসহ অন্যরা। ছবি : কালবেলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীর দক্ষিণখান থানায় উঠান বৈঠক করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দক্ষিণখানের ফায়দাবাদ চৌরাস্তায় এ উঠান বৈঠক করেন তিনি। জনগণকে নির্বাচনমুখী করতে সম্ভাব্য এমপি প্রার্থীদের সম্পৃক্ত করে সারা দেশে নির্বাচনী ঢেউ তুলতে চায় বিএনপি। এর অংশ হিসেবে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে কফিল উদ্দিন আহমেদ বলেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন বানচালে নানা ষড়যন্ত্র হচ্ছে। এ ব্যাপারে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ, সজাগ ও সতর্ক থাকতে হবে। দেশের গণতন্ত্রে উত্তরণে নির্বাচনের বিকল্প নেই।

উপস্থিত নেতাকর্মী ও জনসাধারণের উদ্দেশে তিনি আরও বলেন, জনআকাঙ্ক্ষাকে ধারণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন। এ ৩১ দফা হবে আগামীর বাংলাদেশ বিনির্মাণের রূপরেখা। তাই ৩১ দফাকে মানুষের মাঝে ব্যাপক আকারে তুলে ধরতে হবে। এ লক্ষ্যে পাড়া-মহল্লায় প্রতিনিয়ত উঠান বৈঠকের আয়োজন করা হবে।

বিএনপি নেতা ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কফিল উদ্দিন বলেন, আগামী নির্বাচনে ঢাকা-১৮ আসন থেকে যিনিই ধানের শীষ পাবেন, তাকে বিজয়ী করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ধানের শীষ হচ্ছে উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতীক। তাই আগামী দিনেও ধানের শীষে ভোট দেওয়ার বার্তা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

সভায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোতালেব হোসেন রতন, দক্ষিণখান থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মাসুদ মিয়া, সাবেক ছাত্রনেতা সেলিম সরকার, উত্তরা-পূর্ব থানা স্বেচ্ছাসেবক দল নেতা কাজী ইমরান প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে ৩৭ ক্যাটাগরিতে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১০

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১১

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১২

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৩

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৪

টিভিতে আজ যত খেলা

১৫

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৬

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X