কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০৫:১২ পিএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ০৬:১২ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির ৩১ দফা মানুষের কাছে পৌঁছে দিতে হবে : কফিল উদ্দিন

রাজধানীর দক্ষিণখানের গোয়ালটেক জামে মসজিদ কবরস্থান প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচিতে কথা বলেন এম কফিল উদ্দিন আহমেদ। ছবি : কালবেলা
রাজধানীর দক্ষিণখানের গোয়ালটেক জামে মসজিদ কবরস্থান প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচিতে কথা বলেন এম কফিল উদ্দিন আহমেদ। ছবি : কালবেলা

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এম কফিল উদ্দিন আহমেদ বলেছেন, তারেক রহমানের ঘোষিত বিএনপির ৩১ দফা কর্মসূচি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এই ৩১ দফাই আগামীর রাষ্ট্রগঠনের মূল ভিত্তি।

শুক্রবার (১০ অক্টোবর) জুমার নামাজ শেষে রাজধানীর দক্ষিণখানের গোয়ালটেক জামে মসজিদ কবরস্থান প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কফিল উদ্দিন বলেন, বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি মানুষের অধিকার পুনরুদ্ধারের আন্দোলন। আমাদের প্রতিটি নেতাকর্মীকে ঘরে ঘরে, মানুষে কাছে এই ৩১ দফার বার্তা পৌঁছে দিতে হবে। আগামী দিনের বাংলাদেশ হবে গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়ের বাংলাদেশ।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোতালেব হোসেন রতন, বৃহত্তর উত্তরা থানা বিএনপির সাবেক সহসভাপতি সৈয়দ আরজ আলী, দক্ষিণখান থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মাসুদসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কর্মসূচির অংশ হিসেবে কফিল উদ্দিন আহমেদ গোয়ালটেক কবরস্থানে গাছ রোপণের পাশাপাশি মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন। পরে তিনি নিজ পিতা-মাতার কবরেও দোয়া করেন।

স্থানীয় জনগণের উপস্থিতিতে মানবিক ও উদ্দীপনামূলক পরিবেশে অনুষ্ঠিত এই কর্মসূচি এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

কফিল উদ্দিন আহমেদ আরও বলেন, বিএনপি জনগণের পাশে আছে, থাকবে এবং জনগণের অধিকার ফিরিয়ে না আনা পর্যন্ত এই সংগ্রাম চলবে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১০

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১১

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১২

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৩

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৪

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৫

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৭

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৮

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১৯

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

২০
X