কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ১০:২২ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি আইনের শাসনে বিশ্বাসী : ব্যারিস্টার অসীম

ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীমের উদ্যোগে ধানমন্ডি বেল টাওয়ারের সামনে এলইডির মাধ্যমে তারেক রহমানের ভিডিও সাক্ষাতকারটি পুনঃপ্রদর্শন করা হয়। ছবি : কালবেলা
ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীমের উদ্যোগে ধানমন্ডি বেল টাওয়ারের সামনে এলইডির মাধ্যমে তারেক রহমানের ভিডিও সাক্ষাতকারটি পুনঃপ্রদর্শন করা হয়। ছবি : কালবেলা

বিএনপি সবসময় আইনের শাসনে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। তিনি বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারটি তারই প্রমাণ করে।

শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীমের উদ্যোগে ধানমন্ডি বেল টাওয়ারের সামনে এলইডির মাধ্যমে তারেক রহমানের ভিডিও সাক্ষাতকারটি পুনঃপ্রদর্শন করা হয়। এ সময় ব্যারিস্টার মেহনাজ মান্নান, স্বেচ্ছাসেবক দল নেতা রফিকুল ইসলাম রফিক, নিউমার্কেট, ধানমন্ডি, হাজারীবাগ, কলাবাগান, ৫৫ নাম্বার ওয়ার্ড বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য প্রদর্শনের সময় উৎসুক জনতার উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

তারেক রহমানের সাক্ষাতকার প্রসঙ্গে ব্যারিস্টার অসীম সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, তিনি বলেছিলেন যে এই নির্যাতন শুধু উনার না। উনি এই নির্যাতনটা শেয়ার করেছেন তুলনা করেছেন। সমগ্র বাংলাদেশের ৫৬ হাজার বর্গ মাইলের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মী প্রতিটি ঘরে ঘরে গুম-খুন অত্যাচার, নির্যাতন, মামলা-হামলার শিকার হয়েছেন। সে সমস্ত নেতাকর্মীদের সঙ্গে তার দুঃখ তুলনা করেছেন। তিনি বলেন নাই যে, উনি একমাত্র নির্যাতিত। তিনি বলেন নাই যে, উনার দুঃখ-দুর্দশা সবচেয়ে বেশি। তিনি বলেছেন উনার দলের প্রতিটা নেতাকর্মী উনার মতই নির্মম নির্যাতনের শিকার হয়েছেন। এটাই হলো নেতার নেতৃত্ব। এটাই হলো নেতা। আপনাদের আঘাত আপনাদের ক্ষত আপনাদের যে লস হয়েছে, ক্ষতি হয়েছে সেটা কোনো অংশে কম না। তিনি তার নিজের সঙ্গে সেটা মিলিয়েছেন। এটাই হচ্ছে উনার মধ্যে যে মমত্ববোধ ও সবচেয়ে বড় আন্ডারস্ট্যান্ডিং। তিনি যেটা উপলব্ধি করেছেন সেই কথা মন থেকে বলেছেন। উনি অনেকগুলো কথা বলেছেন প্রতিহিংসার কথা বলেন নাই।

ব্যারিস্টার অসীম বলেন, তিনি বিচারের কথা বলেছেন। কারণ আইনের শাসনে বিশ্বাস করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। রাষ্ট্র সংস্কারের ৩১ দফায় স্বাধীন বিচার বিভাগের কথা আছে। স্বধীন বিচার বিভাগের অস্তিত্ব যদি থাকে তাহলে যারা দুষ্কর্ম অপকর্ম করেছে তাদের বিচার হতে হবে। কিন্তু উনি বলেন নাই যে প্রতিশোধ নেব। প্রচলিত আইনে তাদের বিচার হবে, যারা এই দেশকে ধ্বংস করতে চেয়েছিল। যারা এই দেশকে লুট করেছিল।

বিএনপির এই নেতা আরও বলেন, তিনি বিদেশ নীতি সম্পর্কে বলেছেন যে বাংলাদেশের জনগণের সঙ্গে তিনি থাকবেন। বাংলাদেশের জনগণ যে সিদ্ধান্ত নেবেন নেতার মতো তিনি যথার্থ বলেছেন। আমি বাংলাদেশের নাগরিকদের সঙ্গে থাকব। সবার আগে বাংলাদেশ এই কথাটাই তিনি বলেছিলেন। ঠিক এটাই হলো নেতার নেতৃত্বের গুণাবলী। আজকে আমরা সেজন্য এটার আবার আয়োজন করেছি যে আপনারা তার সাক্ষাতাকারটি আবারও শুনতে পারেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X