কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ১০:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে একমাত্র পথ সুষ্ঠু নির্বাচন : নীরব

হাতিরঝিল থানার ৩৬নং ওয়ার্ড এলাকায় জনসাধারণের মাঝে বিএনপির ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন সাইফুল আলম নীরব। ছবি : কালবেলা
হাতিরঝিল থানার ৩৬নং ওয়ার্ড এলাকায় জনসাধারণের মাঝে বিএনপির ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন সাইফুল আলম নীরব। ছবি : কালবেলা

গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনই একমাত্র পথ বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব।

শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর হাতিরঝিল থানার ৩৬নং ওয়ার্ড এলাকায় জনসাধারণের মাঝে বিএনপির ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণকালে তিনি এই মন্তব্য করেন।

নীরব বলেন, জনগণ তিনটি নির্বাচনে ভোট দিতে পারেনি; ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, ভোটের নামে তামাশা হয়েছে। তাই আসন্ন নির্বাচনটি স্বচ্ছ, গ্রহণযোগ্য ও অবাধ হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, দেশের গণতন্ত্রকে পূর্ণাঙ্গ রূপ দিতে এবং রাষ্ট্রের উন্নয়নের স্বার্থে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। এর জন্য সকলের সহযোগিতা কামনা করেন এই বিএনপি নেতা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সাইফুল আলম নীরব বলেন, খুব শিগগিরই তিনি দেশে ফিরবেন। সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে বলেছেন আসন্ন জাতীয় নির্বাচনে তিনি অংশ নেবেন। তাই বলাই যায়, নির্বাচনের আগেই তারেক রহমান দেশে ফিরবেন।

লিফলেট বিতরণকালে নীরবের সঙ্গে ছিলেন- হাতিরঝিল থানা বিএনপির আহবায়ক নাজমুল হক মাসুম, থানা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক মামুনুর রশীদ মামুন, বর্তমান যুগ্ম-আহবায়ক আশরাফ হোসেন চৌধুরী অপু, মাসুদ পারভেজ রানা, ৩৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহমুদুর রহমান মাদু, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কিংকং, ৩৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম খান শ্যামলী, হাতিরঝিল থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সিহাব, থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাফর ইমাম তরফদার মন্টু প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X