কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০৭:০১ এএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ১২:২১ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-১৭ আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী কাজী এনায়েত উল্লাহ

কাজী এনায়েত উল্লাহ। ছবি : সংগৃহীত
কাজী এনায়েত উল্লাহ। ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন শিল্পপতি, লেখক ও সমাজসেবক কাজী এনায়েত উল্লাহ। তিনি অল ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এইবিএ)-এর মহাসচিব এবং ফ্রান্সপ্রবাসী একজন বাংলাদেশি।

কাজী এনায়েত উল্লাহ রাজধানীর বনানীর ঐতিহ্যবাহী চেয়ারম্যান বাড়ির উত্তরাধিকারী এবং প্রয়াত চেয়ারম্যানের ভাগ্নে।

প্রবাসে অবস্থান করেও কাজী এনায়েত উল্লাহ দীর্ঘদিন ধরে বাংলাদেশের অর্থনৈতিক, সাংস্কৃতিক ও কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা রেখে আসছেন।

ঢাকা-১৭ আসনটি ঢাকা মহানগরের অধীন গুরুত্বপূর্ণ একটি আসন। এই আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি’র চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ নির্বাচন করতে পারেন। এ ছাড়া জামায়াতে ইসলামী, এনসিপিসহ আরও কয়েকটি রাজনৈতিক দলের প্রার্থীরা নির্বাচনী প্রস্তুতি নিচ্ছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, প্রবাসী হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে কাজী এনায়েত উল্লাহর দীর্ঘ অভিজ্ঞতা, মানবিক কর্মকাণ্ড ও সাংস্কৃতিক নেতৃত্ব তাকে এ আসনে শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী হিসেবে তুলে ধরেছে।

কালবেলা/এনএএস/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে'

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলের দাম

ঢালাই দেওয়ার পরই ধসে পড়ল ব্রিজের পাটাতন

যুক্তরাষ্ট্রের পর এবার ইরান সফরে ইরাকের প্রধানমন্ত্রী

আর্জেন্টিনা ও মেসিকে ফিফা সভাপতির বিশেষ বার্তা

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১০

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

১১

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

১২

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

১৩

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

১৪

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

১৫

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

১৬

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

১৭

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

১৮

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

১৯

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

২০
X