কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০৭:৩৮ এএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ০৮:১৪ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত বেড়ে ১১

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কেন্টাকির লুইসভিলের একটি বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় ইউপিএস কার্গো বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় বিমানটি বিধ্বস্ত হয়। সর্বশেষ বৃহস্পতিবার সকালে নিহতের সংখ্যা বিবিসিকে নিশ্চিত করেন রাজ্যের গভর্নর অ্যান্ডি বেশিয়ার।

অ্যান্ডি বেশিয়ার বলেছেন, স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে লুইসভিল মুহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করার সময় মালবাহী বিমানটিতে বিস্ফোরণ ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এবং নিহতদের মধ্যে শিশুও রয়েছে।

জাতীয় পরিবহন ও নিরাপত্তা বোর্ড জানিয়েছে, উড্ডয়নের সময় বাঁ ইঞ্জিনে আগুন ধরে যায়। ফলে মুহূর্তে বড় আগুন লাগে এবং বাতাসে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনায় আরও এক ডজনেরও বেশি আহত হয়েছেন। দগ্ধ অনেকের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত। অনেকে ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে আক্রান্ত হন।

ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, বিমানটিতে তিনজন ক্রু ছিলেন। দুর্ঘটনাস্থলের কাছে একটি তেল পুনর্ব্যবহার কেন্দ্র ও গাড়ির যন্ত্রাংশ কারখানা ছিল, যার একটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে দেখা যায়, রানওয়ের পাশে আগুন ও ঘন ধোঁয়া উঠছে। স্থানীয় পুলিশ এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে।

ইউপিএসের প্রধান বিমানঘাঁটি লুইসভিলেই অবস্থিত, যেখানে প্রতিদিন প্রায় ৪০০টি ফ্লাইট ওঠানামা করে। দুর্ঘটনার কারণ জানতে জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি) ও এফএএ যৌথভাবে তদন্ত শুরু করেছে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X