কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১১:৩৯ এএম
অনলাইন সংস্করণ

দলের আদর্শ ও নীতি মেনে কাজ করতে হবে : মোস্তফা জামান

দলের আদর্শ ও নীতি মেনে কাজ করতে হবে : মোস্তফা জামান
ছবি : সংগৃহীত

দলের আদর্শ ও নীতি মেনে কাজ করতে নেতাকর্মীদের অতি আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান।

তিনি বলেছেন, স্থানীয় নেতৃত্বের ভূমিকা অপরিসীম। আমাদের লক্ষ্য হতে হবে স্থানীয় মানুষের সমস্যার সমাধান এবং রাজনৈতিক মাঠে শক্ত অবস্থান নিশ্চিত করা।

শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর তুরাগ থানার ৫২ নম্বর ওয়ার্ডে এক উঠান বৈঠকে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে মোস্তফা জামান এসব কথা বলেন।

উঠান বৈঠকে স্থানীয় সাধারণ ভোটার, মুরুব্বি ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ৫২ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই বৈঠকে এলাকার রাজনৈতিক, সামাজিক ও উন্নয়নমূলক বিষয় নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়।

তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু তাহের খান আবুলের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক রিপন হাসান খন্দকারের সঞ্চালনায় বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি মো. জামির হোসেন, তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন অর রশিদ খোকা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলামসহ অন্য নেতাকর্মী।

স্থানীয় নেতারা বৈঠকে জনসাধারণের সমস্যাগুলো তুলে ধরেন।

মোস্তফা জামান তার বক্তৃতায় বলেন, দলীয় শৃঙ্খলা, নেতৃত্বের দায়িত্ব ও স্থানীয় জনগণের সঙ্গে সম্পর্ক বজায় রাখাই আমাদের মূল লক্ষ্য। আমরা একত্রে কাজ করলে এলাকার উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।

তিনি এলাকার দায়িত্বশীল নেতারা ও সাধারণ ভোটারদের সহমত এবং সহানুভূতির গুরুত্বও তুলে ধরেন।

নেতারা আশা প্রকাশ করেন, এই ধরনের উঠান বৈঠক স্থানীয় জনগণের সঙ্গে বিএনপির সম্পর্ককে আরও শক্ত করবে এবং দলীয় শৃঙ্খলা ও ঐক্যবদ্ধ নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ ছাড়া সভায় অংশ নেওয়া সাধারণ ভোটাররা জানান, তারা নেতা ও দলের কাছ থেকে সরাসরি মতামত নেওয়ার সুযোগকে ইতিবাচকভাবে দেখছেন।

স্থানীয়দের মন্তব্য, এ ধরনের উদ্যোগ স্থানীয় নেতৃত্ব ও সাধারণ জনগণের মধ্যে সুসংহত সম্পর্ক তৈরি করতে এবং এলাকায় রাজনৈতিক সচেতনতা বাড়াতে সাহায্য করবে।

অনুষ্ঠানের সমাপনীতে মোস্তফা জামান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা একসঙ্গে থাকলে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারি এবং এলাকার উন্নয়নে অবদান রাখতে পারি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১০

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১১

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১২

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৩

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৪

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৫

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৬

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৭

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১৮

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

১৯

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

২০
X