কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০৫:৩৪ পিএম
অনলাইন সংস্করণ
জাতীয় ইমাম-খতিব সম্মেলনে চরমোনাই পীর

আলেমদেরকে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহারের কোনো সুযোগ দেওয়া যাবে না

সম্মিলিত ইমাম-খতিব জাতীয় সম্মেলনে কথা বলেন মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ছবি : কালবেলা
সম্মিলিত ইমাম-খতিব জাতীয় সম্মেলনে কথা বলেন মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ছবি : কালবেলা

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, অতিতে বারবার উলামায়ে কেরামের সরলতার সুযোগ নিয়ে অনেকে স্বার্থ হাসিল করেছেন। উলামায়ে কেরামকে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করেছেন। সেই সুযোগ আর কেউ যেনো নিতে না পারে সেই বিষয়ে সন্মানিত উলামায়ে কেরামকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

রোববার (২৩ নভেম্বর) সম্মিলিত ইমাম-খতিব জাতীয় সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র ইমাম মাওলান মুহিব্বুল্লাহিল বাকি আন নদভীর সভাপতিত্বে আজ দুপুর ২টায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

চরমোনাই পীর বলেন, অতিতে উলামায়ে কেরামকে নানাভাবে নির্যাতনের শিকার হতে হয়েছে। খুন-গুম-মামলা-মোকাদ্দামার মধ্য দিয়ে যেতে হয়েছে। সেই পরিস্থিতির পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না। বর্তমানে ইসলামের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। সেই সুযোগকে কাজে লাগাতে হবে। আমরা ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ থাকলে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ইমাম-খতিবদের দাবি সম্পর্কে বলেন, আল্লাহ যদি সুযোগ দেন তাহলে আপনাদের খাদেম হিসেবে আপনাদের দাবি-দাওয়া পূরণ করা হবে ইনশাআল্লাহ।

সম্মেলনে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অধিকার সংরক্ষণ, ইমাম-খতিবদের সামাজিক নিরাপত্তা, সম্মানজনক ভাতা এবং মসজিদ পরিচালনার আধুনিক নীতিমালা প্রণয়নসহ গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়ে একটি সুস্পষ্ট রোডম্যাপ উপস্থাপিত হয়। পীর সাহেব চরমোনাই আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১০

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১১

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১২

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

১৪

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

১৫

ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’

১৬

জার্মানি বনাম কুরাসাও ম্যাচে কে জিতবে, নিউইয়র্ক টাইমসের ভবিষ্যদ্বাণী যা বলছে

১৭

সংসদে চানাচুরের পুষ্টিগুণ জানালেন এমপি লিংকন

১৮

বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি

১৯

রোলেক্স ঘড়ি উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব যা বললেন

২০
X